মিডিয়া ক্রিকেট শুরু, প্রথম দিনে জিতল নেতাজি, করিমগঞ্জ
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১ ১৮ ০৬ ৩১ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১৮ ০৬ ৩১
বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস) আয়োজিত নবম মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা শুরু হল বুধবার। শিলচরের সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে আরণ্যক ভ্যালি মিডিয়া প্যান্থার্সকে ৯ রানে পরাজিত করল নেতাজি ছাত্র যুব সংস্থা প্রেস ফাইটার্স। ম্যাচ সেরা অনির্বাণ রায়চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন বাবুল হোড় এবং বাকস-এর উপদেষ্টা তৈমুর রাজা চৌধুরী।সকালে উদ্বোধনী পর্বে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন শিলচর ডিএসএ সভাপতি বাবুল হোড়, সিনিয়র সাংবাদিক প্রণবানন্দ দাশ, বাকসের কেন্দ্রীয় সচিব দ্বিজেন্দ্রলাল দাস, যুক্ত বাকস মিডিয়া ক্রিকেট আসরের যুগ্ম কনভেনার বেদব্রত ব্যানার্জি ও রবি হাজাম, বাকসের প্রাক্তন সচিব তাজ উদ্দিন, যুক্ত ফাউন্ডেশনের পক্ষে জয়দীপ চক্রবর্তী। ছিল সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্বও৷
আসরের প্রথম হাফ সেঞ্চুরি করলেন নেতাজি ছাত্র যুব সংস্থা প্রেস ফাইটার্স দলের অনির্বাণ রায়চৌধুরী। তিনি ৫৭ রানে অপরাজিত থাকেন। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১১৬ রান তুলেছে এনসিওয়াইএস। তাদের অনির্বাণ ছাড়াও ভাল রান করেছেন তাপস নাথ (২৪)। আরণ্যক ভ্যালি মিডিয়া প্যান্থার্স দলের শিবাশিস ভট্টাচার্য দুই উইকেট নেন।
জবাবে আরণ্যক ভ্যালি দল ১৫ ওভারে ৪ উইকেটে ১০৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অমলাভ দাশ ৩২, শিবাশিস ভট্টাচার্য ২০, আহাদুল আহমদ লস্কর ১৯ রান করেন।
দিনের অপর ম্যাচে করিমগঞ্জ প্রেস ক্লাব স্ট্রাইকারস ছয় উইকেটে পরাস্ত করে ইয়াসি খবর হিরোজকে। প্রথমে ব্যাট করতে নেমে ইয়াসি ৬ উইকেটে ১১০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বাধিক ২৭ রান করলেন অভিজিৎ দেব। এছাড়া দুই অঙ্কের রান করলেন সুমন দাস। করিমগঞ্জের নাজিম উদ্দিন ও খয়রুল আলমচৌধুরী দুটি করে উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে করিমগঞ্জ ৪ উইকেট হারিয়ে ১১৪ রান করে। এইচ কে জসিম দলকে জেতাতে বেশ সাহায্য করেন। ৫৫ রান করে অপরাজিত থাকেন। ১০ রানে অপরাজিত থাকলেন মহেশ ভট্টাচার্য । বিপক্ষের অভিজিৎ দেব ও পীযূষ নাথ পেলেন দুটি করে উইকেট। যুক্ত ম্যান অব দ্য ম্যাচ হলেন এইচ কে জসিম (করিমগঞ্জ) । পুরস্কার তুলে দিলেন মাসুম আহমেদ ও জয়দীপ চক্রবর্তী। সুপার এন্টারটেনার পুরস্কার পেলেন পীযূষ নাথ। তুলে দিলেন ইকবাল বাহার লস্কর। সুপার সিক্সার পুরস্কার পেলেন এইচ কে জসিম। তুলে দিলেন রবি হাজাম। ম্যান অব দ্য মোমেন্ট হলেন খয়রুল আলম মজুমদার। পুরস্কারতুলে দিলেন বেদব্রত ব্যানার্জি।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ
- বউকে পাশে রাখতে কোহলির ‘বিরাট’ আবদার
- গল টেস্ট এখন ইংলিশদের হাতে
- ফারাক্কায় NTPC-র ER-1 আন্তঃআঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের সূচনা
- ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ?
- ক্লাব ফুটবল: জেনে নিন পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা
- ফুটবলে বদলে যাচ্ছে পেনাল্টিসহ ৩ আইন
- মাশরাফি যুগের ১৭ বছর পূর্তি আজ
- ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের সময়সূচি
- কালিয়াগঞ্জে ব্যাডমিন্ট টুর্নামেন্ট
- পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলা অন
- কালিয়াগঞ্জ পৌরসভা ক্রীড়া সামগ্রী প্রদান ফুটবল একাডেমিকে
- বীরভূমের লাভপুর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
- মাতৃভাষা দিবসে বামদের মিছিল
- বর্ষন ও নদী ভাঙনে ভাঙল ব্রিজ পিক আপ পড়ে মৃত ২ ঝুলছে রেল সেতু
