যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, অতঃপর...
গোলাম মোস্তফা
প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ৫২ আপডেট: ৭ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ৫২
পৃথিবীর অন্যতম পরাশক্তি আমেরিকার রাজনৈতিক অস্থিরতা কাটছেই না। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এ পরিস্থিতি বিশেষভাবে ঘোলাটে হয়ে ওঠে। দেশটিতে মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে এ অস্থিরতার ফলাফল বিশ্ববাসী প্রত্যক্ষ করল। যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ তথা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ হারাল ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। দীর্ঘ ৮ বছর পর ডেমোক্র্যাটরা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ হাতিয়ে নিল। তবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে জয় পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। বিগত দুই বছর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ ছিল রিপাবলিকান পার্টির।
ইতোমধ্যে প্রাপ্ত ফলাফলে নিম্নকক্ষের ২০৪টি আসনে জয় নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা; অপরদিকে রিপাবলিকানরা জয় পেয়েছে ১৮৭টি আসনে। হাউসে সংখ্যাগরিষ্ঠতার জন্য আসন প্রয়োজন ২১৮টি। সাংবিধানিকভাবে প্রেসিডেন্টের প্রশাসনিক পদক্ষেপগুলোর বাস্তবায়ন অনেকটাই নির্ভর করে কংগ্রেসের দুই কক্ষে তার দলীয় শক্তি। অর্থাৎ উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন দেখা দেয়। নচেৎ প্রেসিডেন্ট হয়ে পড়েন অনেকটা নখদন্তহীন।
যুক্তরাষ্ট্রে প্রতি চার বছর পরপর হয় প্রেসিডেন্ট নির্বাচন। আর প্রেসিডেন্টের মেয়াদের ঠিক মাঝামাঝি সময়ে, অর্থাৎ দু’বছরের মাথায় হয় মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনে জনগণ প্রেসিডেন্টকে নিয়ে তাদের সন্তোষ বা অসন্তোষ প্রকাশের সুযোগ পায়। আর তাই ক্ষমতাসীন প্রেসিডেন্টকে নিয়ে মানুষ কী ভাবছে এবং তার আবার ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু, তা এ নির্বাচনে স্পষ্ট হয়ে যায়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সমাজে বিভেদ সৃষ্টিমূলক কর্মকা-, বর্ণবাদী ও সাম্প্রদায়িক উসকানি, নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও বিভিন্ন রাজনৈতিক অপকৌশলের কারণে তিনি এখন বিশ্বজুড়ে সমালোচনার সম্মুখীন। তা ছাড়া মুক্তবাজার অর্থনীতির বিরোধিতা, বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা সমর্থন না করা, পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সঙ্গে অসহযোগিতামূলক মনোভাবের কারণে শিক্ষিত শ্বেতাঙ্গ সম্প্রদায়ের মধ্যেও ডোনাল্ড ট্রাম্প-সমালোচকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মুক্তবিশ্ব ও মুক্তবাণিজ্যে বিশ্বাসী যুক্তরাষ্ট্রের নাগরিকরা, বিশেষ করে ব্যবসায়ী সম্প্রদায় মনে করে, ট্রাম্প এ দেশটিকে বিশ্বসমাজের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলছেন। যুক্তরাষ্ট্রে ক্ষয়িষ্ণু বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা আবার স্থায়ী করে নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের স্বেচ্ছাচারী, অপরিণামদর্শী ও অরাজনৈতিক কর্মকান্ডের কারণে। চারিত্রিক ও নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে বেপরোয়া এমন একটি মানুষ কী করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন, তা নিয়ে বিশ্ববাসী সমালোচনায় মুখর।
তবে আশার কথা, প্রেসিডেন্ট ট্রাম্পের সময় আমেরিকার অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। আমেরিকায় এখন বেকারত্বের হার সর্বনিম্ন, স্টক মার্কেট আকাশ ছোঁয়া। সবচেয়ে ভালো করছে আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রি বা প্রতিরক্ষা কারখানাগুলো। সস্তা তেলে চলছে আমেরিকার কারখানাগুলো। আর উৎপাদিত মারণাস্ত্র কিনছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো চড়া দামে।
বিগত দিনগুলোয় ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত ও অপরিণামদর্শী পদক্ষেপ এবং কর্মকান্ডের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাচ্যুত হওয়ার(ইমপিচমেন্ট) আশঙ্কাও অনেকে প্রকাশ করেছেন। কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল বলে এতদিন হয়তো তা সম্ভব হয়নি। কিন্তু এখন নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারানোয় সে শঙ্কা প্রকট হয়ে দেখা দেবে। যদি সে সংকট থেকে কোনোমতে তিনি বেঁচেও যান, তা হলেও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার অভাবে তার পক্ষে কোনো আইন পাস করা কঠিন হয়ে দাঁড়াবে, অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক ক্ষমতা এবং বিভিন্ন আইন পাস করার ব্যাপারে তার হাত-পা বাঁধা পড়তে পারে।
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
