ফারাক্কায় চতুর্থ শ্রেণীর ছাত্রের মৃত দেহ উদ্ধার
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২০ ২১ ০৯ ৪৪ আপডেট: ৯ অক্টোবর ২০২০ ২১ ০৯ ৪৪
ফরাক্কা: একদিন নিখোঁজ থাকার পর গঙ্গায় মিলল চতুর্থ শ্রেণির ছাত্রের দেহ। পরিবারের অভিযোগ, তিন নাবালক বন্ধু খুন করেছে ওই খুদে পড়ুয়াকে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনার তদন্তে নেমেছে ফরাক্কা থানা। ফরাক্কার ভবানীপুরের বাসিন্দা মনিরুল মোমিন। তাঁর সন্তান বছর দশেকের রমজান মোমিন। স্থানীয় এিগুণাময়ী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সে। বৃহস্পতিবার আচমকাই উধাও হয়ে যায় রমজান। সারাদিন খুঁজেও কোথাও ছেলের হদিশ পাননি মনিরুল। এরপর প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, বছর তেরোর ফিরদৌস মোমিন, বছর বারোর জসিম ও বছর ১৪-এর মোতাইম মোমিনের সঙ্গে শেষবার দেখা গিয়েছিল রমজানকে। মনিরুল বলেন, “আমার কাপড়ের দোকানের সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখে জানতে পারি বৃহস্পতিবার রমজানকে ওই তিনজন গঙ্গার দিকে নিয়ে যায়।” সঙ্গে সঙ্গে ফিরদৌসদের রমজান সম্পর্কে জিজ্ঞেস করলে তারা কোনও সদুত্তর দিতে পারেনি বলেই দাবি মনিরুলের।
এরপর গ্রামের পূর্বে গঙ্গার পাড়ে মেলে রমজানের জামা। শুক্রবার বিকেলে গঙ্গায় ভেসে ওঠে ওই নিখোঁজ খুদের দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ফরাক্কা থানায়। পুলিশ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের বাবার অভিযোগ, পরিকল্পিতভাবে রমজানকে ডেকে নিয়ে গিয়ে খুন করে মৃতদেহ গঙ্গার জলে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন। তিন অভিযুক্তই নাবালক, তবে বন্ধুর সঙ্গে তাদের এমন কী শত্রুতা থাকতে পারে যার পরিণতি এতটা ভয়ংকর? নাকি গোটা ঘটনার পিছনে লুকিয়ে অন্য রহস্য? তা জানার চেষ্টা করছে পুলিশ। এপ্রসঙ্গে জঙ্গিপুরের এসডিপিও প্রসেনজিৎ বন্দোপাধ্যায় জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।”
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
