ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বিশ্ববিদ্যালয় কোয়রান্টিন সেন্টার থেকে উধাও ছাত্রীদের জিনিস, নথি

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৮ ০৮ ৩৭   আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৮ ০৮ ৩৭

মার্চে লকডাউন শুরু হওয়ার আগেই হোস্টেল ফাঁকা করতে নির্দেশ দিয়েছিল আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ ২২ মে নির্দেশ দেয়, জেলা প্রশাসন কোয়রান্টিন সেন্টার করছে ছাত্রাবাস, ছাত্রীনিবাসগুলিকে৷ সবার সব জিনিস সরিয়ে নিয়ে যাও৷ তখন লকডাউনের চরম কড়াকড়ি৷ গাড়ি-ট্রেন সব বন্ধ৷ মার্চের নির্দেশে যারা ভিন জেলায় বাড়িঘরে এসে গিয়েছে, তারা কী করে গিয়ে মালপত্র সরাবে! এখন যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ায় তারা নিজেদের সামগ্রী নিয়ে যেতে ছাত্র সংসদের সাহায্য চায়৷ জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ভিন জেলার ছাত্রছাত্রীরা আসে৷ কিন্তু অনেকেই দেখেন, মূল্যবান জিনিসপত্র উধাও৷ খোয়া গিয়েছে ল্যাপটপ, ট্রলি ব্যাগ, বিছানাপত্র, বইখাতা ইত্যাদি৷ নেই অনেকের অ্যাডমিট-মার্কশিটের মত মূল্যবান নথি৷ আইনবিভাগের ছাত্রী মণিদীপা দাসের রুম একেবারে ফাঁকা৷ বিছানাপত্রগুলিও কে নিয়ে গিয়েছে৷কিন্তু কেউ চুরিকাণ্ডের দায় নিতে নারাজ৷ বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, কোয়রান্টিন সেন্টার গড়ে মানুষদের থাকতে দিয়েছিল জেলা প্রশাসন৷ কিছু বলার হলে তাদেরই বলতে হবে৷ অতিরিক্ত জেলাশাসক জেআর লালসিম বলেন, আমরা তো ফাঁকা রুম চেয়েছিলাম৷ ফলে সেখানে মূল্যবান জিনিস রাখারই কথা নয়৷

বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের হারানো জিনিস খুঁজে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল নামে এক সংস্থা৷ শুক্রবার ছাত্র সংসদ জেলাশাসকের কাছে স্মারকলিপি দেয়৷ সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক অরিত্র ধর বলেন, সকলের খোয়া যাওয়া সামগ্রী খুঁজে বের করতে হবে৷ নইলে ক্ষতিপূরণ দিতে হবে৷ হারিয়ে যাওয়া নথির ব্যাপারেও দ্রুত ব্যবস্থা নিতে বলেন তাঁরা৷

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর