ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

২য় টি-২০ তে ক্যারিবিওদের ৭১ রানে হারালো ভারত 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ২৩ ১১ ০১   আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ২৩ ১১ ০১

 

দ্বিতীয় টি-২০ তেও ভারতের কাছে হারতে হল ওয়েস্ট ইন্ডিজকে। এবারে হার ৭১ রানের বিশাল ব্যবধানে। আজ লক্ষ্ণৌয়ে টসে জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। 

তবে শুরুতেই তার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। উদ্বোধনী জুটিতেই ১২৩ রান তুলে ফেলেন এ দুজনে। ধাওয়ান ৪৩ রান করে ফ্যাবিয়ান অ্যালানের বলে উইকেট দিয়ে আসলেও, রোহিত শর্মা তুলে নেন আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে তার ৪র্থ শতক। ঋষভ প্যান্ট তেমন সঙ্গ দিতে না পারলেও ২য় উইকেট জুটিতে লোকেশ রাহুলকে নিয়ে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন রোহিত শর্মা। আর এ জুটির কল্যাণে, ২০ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৫ রান তোলে স্বাগতিকরা।  

১৯৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে সফরকারীরা। দলীয় ৭ রানেই বিদায় নেন উইন্ডিজ ওপেনার শাই হোপ। ব্রেকথ্রু এনে দেন খলিল আহমেদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবিওরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন ড্যারেন ব্রাভো। ভারতের হয়ে ২টি করে উইকেট তুলে নেন খলিল, বুমরাহ, যাদব এবং ভুবনেশ্বর কুমার। শেষ পর্যন্ত ১২৪ রানেই থামে সফরকারীদের ইনিংস। 

আজকের ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন সেঞ্চুরি হাঁকানো ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।   

এ জয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-০ তে এগিয়ে গেলো ভারত। আগামী রবিবার ৩য় ও শেষ টি-২০ টি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরাম স্টেডিয়ামে। 

এসএইচএস            

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর