ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কোভিড প্রটোকল মেনেই আজ থেকে শুরু স্কুল কলেজ

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ৫৭   আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ৫৭

লাফিয়ে বেড়ে চলা কোভিড় সংক্রমণের মাঝেই ছয় মাস পরে খুলতে চলেছে রাজ্যর স্কুলগুলি । বুধবার এই বিষয়ে সবিস্তারে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার আসামে গত ১৫ মার্চ কোভিড সংক্রমণের জেরে সরকারি নির্দেশে বন্ধ হয়ে যায় সমস্ত স্কুল অলেজ । এর মাঝে পড়ুয়ারা বাড়ি থেকে অনলাইন মাধ্যমে পঠনপাঠনের অংশগ্রহণ করে । সােমবার থেকে ফের স্কুলে নবম থেকে দশ শ্রেণির নিয়মিত ক্লাস নেওয়া শুরু হবে । ১৫ দিন পর পরিস্থিতি পর্যালােচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে । তবে সরকারি স্কুল চালু হলেও বেসরকারি স্কুলে নিয়মিত ক্লাস চালু করার সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরেই ছেড়ে দিয়েছে প্রশাসন । অসম মধ্যশিক্ষা পর্ষদের অধিকর্তা ফণীন্দ্র জিড়ং জানিয়েছেন , ' সব রকম স্কুলের জন্যই নির্দেশিকা জারি করা হয়েছে । তবে বেসরকারি স্কুলে কবে থেকে ক্লাস চালু করা হবে , সেই সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ । স্কুলে পড়ুয়াদের উপস্থিতি বাধ্যতামূলক নয় এবং বাবা - মায়ের অনুমােদন সাপেক্ষ । ১৫ দিন পর পরিস্থিতি পর্যালােচনা করা হবে।'নির্দেশিকায় বলা হয়েছে , নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে পঠনপাঠন চালু হলেও অন্যান্য শ্রেণির পড়াশােনা অনলাইন মাধ্যমেই চালু থাকবে । ঠিক হয়েছে , আপাতত সােম , বুধ ও শুক্রবার নবম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে হাজিরা দেওয়ার ব্যবস্থা থাকবে এবা , মঙ্গল , বৃহস্পতি ও শনিবার ক্লাস নেওয়া হবে দশম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের । তবে প্রতি বিধি মেনে শ্রেণির ক্ষেত্রেই এক এক দফায় শ্রেণিকক্ষে ২০ জনের বেশি পড়ুয়ার উপস্থিতি থাকবে না । যদি কোনও শ্রেণিতে কুড়ির বেশি সংখ্যক পড়ুয়া থাকে , সে ক্ষেত্রে দুই ব্যাচে ভাগ করে ক্লাস নেওয়া হবে । এ ক্ষেত্রে প্রথম ব্যাচের পড়ুয়ারা স্কুলে হাজিরা দেবে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা স্কুলে থাকবে দুপুর ১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত । স্কুল চত্বরের ভিতরে পড়ুয়া , শিক্ষক ও সমস্থ কর্মীর মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলা আবশ্যিক । স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীর সংখ্যাও ৫০ শতাংশের বেশি থাকবেনা বলে নির্দেশ দেওয়া হয়েছে । যে সমস্ত পড়ুয়ার শারীরিক সমস্যা রয়েছে , তাদের স্কুলে হাজিরা দেওয়ায় ছাড় দেওয়া হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে । শিক্ষক , অশিক্ষক কর্মী ও পড়ুয়াদের দৈনিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়মিত পর্যবেক্ষণের জন্য স্কুল কর্তৃপক্ষকে জেলা প্রশাসনের সঙ্গে যােগাযােগ রক্ষা করতে হবে । পুনরায় স্কুল খােলার আগে রাজ্যজুড়ে সরকারি স্কুলের শিক্ষকদের কোভিড পরীক্ষা প্রক্রিয়া সম্পূর্ণ করেছে অসম সরকার । শুধুমাত্র নেগেটিভ রিপাের্ট প্রাপ্ত শিক্ষকদেরই স্কুলে প্রবেশাধিকার দেওয়া হয়েছে । স্বাস্থ্য নিরাপত্তার খাতিরে স্যানিটাইজ করা হয়েছে স্কুল সমস্ত শ্রেণিকক্ষ সহ গােটা চত্বর ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর