মালদা শহরে লক ডাউনের ৪ মাস ধরে গরিব শিশুদের খাওয়াচ্ছেন কাজল ঘোষ
প্রকাশিত: ২৮ জুলাই ২০২০ ১৪ ০২ ১৭ আপডেট: ২৮ জুলাই ২০২০ ১৪ ০২ ১৭
মালদা, ২৮ জুলাই। নিজের গাঁটের টাকা খরচ করে লকডাউনের শুরু থেকে একটানা চার মাসেরও বেশি সময় ধরে গরিব পরিবারের শিশুদের বিনামূল্যে খাবারের আয়োজন করে চলেছেন জনৈক এক ক্ষুদ্র ব্যবসায়ী কাজল ঘোষ (৫৫)। মালদা শহরের ২৯ নম্বর ওয়ার্ডের নবকৃষ্ণপল্লী এলাকার জনৈক ওই ব্যবসায়ী কাজলবাবু খুব একটা অবস্থাসম্পন্ন না হলেও, সারা জীবনের জমানো অর্থ থেকেই অল্প অল্প করে গরীব ও পথশিশুদের জন্য রোজকার খাবারের ব্যবস্থাটুকু চালিয়ে যাচ্ছেন । শুধু শিশুদের খাবারের ব্যবস্থা করাই নয়, আশেপাশের এলাকার গরিব মানুষদের বাড়ি বাড়ি চাল, ডাল, আলু পিয়াজ সহ অতি প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও প্রায় দিনই বিলি করছেন কাজলবাবু।
কখনো কষা মুরগির মাংস - ভাত , সাথে ডাল সবজি । আবার কখনো ডিমের কালিয়া, পোনা মাছ থেকে রুই মাছের ঝোল, চাটনি রকমারি এরকম খাবার রোজকার মেনুতে আছে। যা একটানা চার মাসেরও বেশি সময় ধরে শিশুদের খাইয়ে যাচ্ছেন । প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ জন এলাকার গরিব শিশুদের এই খাওয়ানোর ব্যবস্থা করেছেন কাজলবাবু । সংশ্লিষ্ট এলাকার একটি নিজের গোডাউন ঘরেই সোশ্যাল ডিসটেন্স বজায় রেখেই শিশুদের এক'বেলা পেটপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে।
বলাবাহুল্য , এইসব শিশুদের অধিকাংশ অভিভাবকেরা কেউ লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। আবার কারো বাবা দিনমজুর , জুতো সেলাই, ঝাল মুড়ি বিক্রির পেশায় যুক্ত। কিন্তু লকডাউনের জেরে কর্মহীন ওইসব দিনমজুরের পরিবার বড়দের পেটে খিদের জ্বালা সহ্য হলেও , ছোটরা কিন্তু তা সহজেই সহ্য করতে পারে না । আর সেইসব দরিদ্র অসহায় পরিবারের শিশুদের কথা মাথায় রেখেই রোজকার দুপুরে খাবারের আয়োজন করেছেন এলাকার জনৈক ব্যবসায়ী কাজল ঘোষ।
কথায় বলে , "বসে খেলে রাজার ধনও শেষ হয়"। অবস্থাটা এখন ঠিক সেই জায়গায় পৌঁছেছে কাজলবাবুর । কিন্তু মনোবল , উদ্যমের জেরে নিজেরেই উদ্যোগ থামিয়ে রাখেন নি কাজলবাবু। তাঁর সঞ্চিত অর্থ খরচ করেই চলছে রোজকার গরীব ও অসহায় শিশুদের পেটপুরে খাওয়ানোর পালা।
মঙ্গলবার গিয়ে দেখা যায় শিশুদের দুপুরের আহার হিসেবে দেওয়া হয়েছ ভাত, ডাল, পাঁচমিশালি সবজি, পাপড় ভাজা, কাটা মাছের ঝোল, চাটনি, একটি করে রসগোল্লা। আর সেই খাবার তদারকি করছে এলাকার যুবকেরা।
স্থানীয় বাসিন্দা স্বপন দাস বলেন , আমরা কাজলবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি। তাই পাড়া-প্রতিবেশীরা সকলে মিলে এই কাজে হাত লাগিয়েছি । রোজকার রেল লাইনের ধারে অসহায় দরিদ্র পরিবারের শিশুদের এক'বেলা অন্তত খাওয়াতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি। প্রতিদিন ৮০ থেকে ৯০ জন শিশু খাচ্ছেন। চার মাসেরও বেশি সময় ধরে টানা এই দক্ষযজ্ঞ চলছে।
জনৈক ব্যবসায়ী কাজল ঘোষ বলেন, আমার ছোটখাটো জমি জায়গার ব্যবসা রয়েছে। তবে সঞ্চিত অর্থের সিংহভাগই খরচ করে ফেলেছি এই কাজে। করোণা পরিস্থিতি যতক্ষণ স্বাভাবিক না হচ্ছে, আমি অসহায় ,দরিদ্র শিশুদের রোজ খাওয়ানোর ব্যবস্থা চালিয়ে যাব।
ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন তথা বিধায়ক নিহার ঘোষ বলেন, কাজল ঘোষ নামের ওই ব্যক্তির এরকম উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। উনার কথা শুনেছি । উনি এলাকার গরিব শিশুদের রোজ খাওয়ানোর ব্যবস্থা করেছেন। এই দুঃসময়ে অসহায় এবং গরীব ঘরের শিশুদের এরকম ভাবে সহযোগিতা করার জন্য আমরা কুর্নিশ জানাই।ছবিিিিিি
-------- করোণা সংকটের মধ্যে গরিব পরিবারের শিশুদের বিনামূল্যে আহারের ব্যবস্থা করা হয়েছে নবকৃষ্ণপল্লী এলাকায়।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- চড়ক পূজা ও ইতিহাস
- হোলি বা দোল পূর্ণিমার ইতিকথা
- ঈদের চাঁদ দেখা গেছে সৌদি আরবে, মঙ্গলবার ঈদ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য
- ভারতে আসছেন আল্লামা ইমাদ উদ্দিন ফুলতলী
- আল্লামা তৈয়বুর রহমান ইন্তেকাল
- মহানাম সংকীর্তন উৎসব শেষে মহাপ্রসাদ বিতরন
- হিন্দু-মুসলিমের সম্প্রীতির অপুর্ব্ব নিদর্শন বীরভূমের রাজনগরে।
- আজ শ্যামাপূজা ও দীপাবলি
- পবিত্র ঈদ উপলক্ষে বিরাট মাহফিলে কাওয়ালী
- মা তারার প্রতিষ্ঠা দিবস
- বাঙিটোলায় ৪০০ বছর পুরনো মুক্তকেশী পুজো
- মুসলিম গর্ববতি মহিলাকে রক্ত দিয়ে সম্প্রীতির নজির গড়লেন ভিআরপি
- চাঁচলের কলিগ্রাম মহরমে অস্ত্রছাড়া মিছিল থেকে শান্তির বার্তা
- শ্রীচৈতন্য মহাপ্রভুর পীঠস্থান রামকেলিতে মেলা বন্ধ।
- সাংস্কৃতিক মেলবন্ধন হরিশ্চন্দ্রপুরের ঈদ মিলন উৎসব
