ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বিশ্ব চায় আ.লীগ আবার ক্ষমতায় আসুক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ৪৬   আপডেট: ৭ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ৪৬

মাহবুব-উল-আলম হানিফ

মাহবুব-উল-আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বাংলাদেশ আজ গোটা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তাই গোটা বিশ্ব চায়, আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে এই সরকার আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। তা না হলে দেশের উন্নয়ন থমকে যাবে।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, সরকারের প্রথম লক্ষ্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এখানে কোনো দল রাজপথে নেমে মিটিং করবে, মিছিল করবে তার জন্য দেশ স্বাধীন করা হয়নি। বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। সরকার এটাই করছে।

পাবনার পাকশি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের রাজশাহীস্থ ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. একএম মনোয়ারুল ইসলাম।

হানিফ বলেন, বিএনপির মুখে উন্নয়নের কথা নেই, দেশের কথা নেই, আগ্রগতির কথা নেই। রাস্তায় মিটিং-মিছিল করা ছাড়া তাদের কোনো চিন্তা নেই। কিন্তু পেট্রোল বোমা মেরে মানুষ পোড়ানো কোনো গণতান্ত্রিক অধিকার হতে পারে না। যারা এটাকে গণতান্ত্রিক অধিকার ভাবে, তাদের জন্য করুণা ছাড়া কিছু থাকে না। তাদের জন্য আমাদের কোনো সহানুভূতি নেই।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক মজিবুর রহমান, প্রধান প্রকৌশলী রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগরের ডাবলু সরকার প্রমুখ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর