ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

লকডাউন ঘোষণা হতেই ডুয়ার্সে অভূতপূর্ব সারা পাওয়া গেল

দেবজ্যোতি মুখার্জী

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০ ২২ ১০ ৩২   আপডেট: ২৫ মার্চ ২০২০ ২২ ১০ ৩২

 লকডাউন ঘোষণা হতেই অভূতপূর্ব সারা পাওয়া গেল ডুয়ার্সের চাবাগান থেকে গ্রামাঞ্চলে। শুনসান হয়ে হয়ে গেল সর্বত্র। এইরকম পরিবেশ ডুয়ার্সের মানুষ এর আগে প্রত্যক্ষ করেনি। 
করোনাভাইরাস সংক্রামণ প্রতিহত করতে গত রবিবার রাজ্যের কয়েকটি জেলা ও বেশকিছু শহর লকডাউন ঘোষণা করা হয়। জলপাইগুড়ি জেলার মালবাজার শহর ও চাবাগানগুলি এই ঘোষণার বাইরে ছিল।সোমবার মাল পৌরসভার ভবনে এক বৈঠকের পর প্রশাসনের পক্ষ থেকে মালবাজার শহরকেও লকডাউনের আওতায় আনা হয়। বিকাল হতেই শহরের দোকানপাঠ হাটবাজার সব বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল থেকে মালবাজার, ওদলাবাড়ি, মেটেলি সহ বিভিন্ন এলাকা সুনসান হয়ে যায়। কিন্তু, এই পরিবেশে চাবাগান গুলিতে স্বাভাবিক কাজকর্ম হওয়ায় প্রশ্ন ওঠে। প্রশাসনের পক্ষ থেকে কোন নির্দেশিকা না আসায় চাবাগান কর্তৃপক্ষ গুলি বাগান মঙ্গলবার খোলা রেখেছিল। মঙ্গলবার বিকালে রাজ্যে সরকার গোটা রাজ্যে লকডাউন ঘোষণা করে।রাতে দেশের প্রধানমন্ত্রী ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীর ঘোষণার পর দারুণ পরিবেশের  সৃষ্ঠি হয়। অভূতপূর্ব সারা পরে সর্বত্র। শহর ও গ্রামাঞ্চলের হাটবাজার আগে থেকে সুনসান ছিল। বুধবার সকাল হতেই দেখা গেল ডুয়ার্সের চাবাগান গুলির শ্রমিকরা কেউ কাজে যায়নি। মুস্টিমেয় কয়েকটি চাবাগানে কাজ শুরু হলেও পরে বন্ধ হয়ে যায়। বুধবার সকালে সোনগাছি চাবাগানে গিয়ে দেখাগেল কারখানা নিস্তব্ধ। শ্রমিকবস্তিতে দুই একজন বিক্ষিপ্ত এদিক ওদিক দেখা গেলেও বেশিরভাগ শ্রমিক তাদের আবাসনেই কাটিয়েছে। শ্রমিকনেতা বেলা কুজুর জানান, এইরকম এক পরিবেশে কেউ কাজে যেতে ইচ্ছুক ছিলনা। তাই কাজে যায়নি বাড়িতেই আছে। 
চাবাগানের ম্যানেজার রাধেশ্যাম খান্ডেলওয়াল জানান, শ্রমিকরাই কেউ কাজে আসেনি। তাই বন্ধ রাখতে হয়েছে। 
একই দৃশ্য দেখা গেল ইন্ডং, মেটেলি, জুরন্তি সহ বিভিন্ন চাবাগানে। ইন্ডং চাবাগানের ম্যানেজার রজত দেব বলেন, আমাদের চাবাগান সব বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকদের স্বাস্থ্যকর্মীরা বুঝিয়েছেন এই সময় কি কি করতে হবে। সবাই ঘরের মধ্যে ই আছে। 
ডুয়ার্সের বিশিষ্ট চা গবেষক তথা টি এসোসিয়েশন অফ ইন্ডিয়ার ডুয়ার্স শাখার সচিব রামঅবতার শর্মা বলেন, বর্তমান এই উদ্বেগ জনক পরিস্থিতিতে চাবাগানের শ্রমিক, ম্যানেজার, স্টাফ  ও সাবস্টাফ সবাই মিলে সারা দিয়েছেন। এটা এক ভালো দিক। 
ডুয়ার্সের চাবাগান, শহর, গ্রামাঞ্চল, বনবস্তি সহ বিভিন্ন এলাকায় যে অভূতপূর্ব সারা পাওয়া গেছে তা দেখে মনে হয় " করোনাভাইরাসের বিরুদ্ধে মানুষের জয় অবশ্যই হবে " এমন ধারণা সবার।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর