প্রকৃতির রোষের মুখে যখন মানুষ পড়েছে তখনই সে বুঝতে পেরেছে যে,
প্রকাশিত: ২০ মার্চ ২০২০ ১৯ ০৭ ১৭ আপডেট: ২০ মার্চ ২০২০ ১৯ ০৭ ১৭
প্রকৃতির রোষের মুখে যখন মানুষ পড়েছে তখনই সে বুঝতে পেরেছে যে, সে কতটা অসহায়। আজ সমগ্র মানব জাতি ঘোর বিপদের সম্মুখীন। নভেল করোনা যেভাবে তার ভয়াল রূপ নিয়ে আমাদের সম্মুখীন হয়েছে তাতে এভাবে চলতে থাকলে অতি শীঘ্রই পৃথিবী পরিণত হবে শশ্মানভূমিতে। চীন,আমেরিকা,লন্ডন,ইতালির মতো বিশ্বের উন্নত দেশগুলিও আজ ভীত সন্ত্রস্থ । অথচ এই ভাইরাসকে আমরা সকলে মিলিত হয়ে সকলের প্রচেষ্টার মাধ্যমেই প্রশমিত করতে পারবো। এর জন্য দরকার সমাজের সকল স্তরের মানুষকে নভেল করোনা সম্পর্কে সচেতন করে তোলা। আর এরকমই এক মহৎ উদ্দেশ্য নিয়ে করণদিঘি ব্লকের প্রত্যন্ত গ্রামগুলিতে ঘুরে ঘুরে করোনা সম্পর্কে সচেতনতার আলো পৌঁছে দিচ্ছেন ‘টুঙ্গিদিঘী বিবেকান্দ এডুকেশনাল অ্যান্ড সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনস্থ অ্যাসে ইন্ডিয়ান মডেল স্কুলের ৪০জন শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী বৃন্দ। তারা তাদের ১০ খানা গাড়িতে বিভক্ত হয়ে পৌঁছে যাচ্ছে বোতলবাড়ি, সাবধান, দোয়ারিণ, কামাত, রসাখোয়া, পারগাঁও, করণদিঘি এলাকার প্রত্যন্ত গ্রামগুলির প্রতিটি বাড়িতে। বাড়িতে বাড়িতে গিয়ে তারা মানুষদের সচেতন করছে যে কীভাবে করোনার সংক্রমণ থেকে বাঁচা যায়। কীভাবে ২ ঘন্টা পর পর স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুতে হবে, মাস্ক এর সঠিক ব্যবহার, ভিড় থেকে দূরে থাকা, নাক-মুক-চোখে অকারণে হাত না দেওয়া,সর্দি কাশি হলে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং তৎক্ষনাৎ ডাক্তারের পরামর্শ নেওয়ার ব্যপারে তারা সকলকে সচেতন করছে। স্কুল কর্তৃপক্ষও পরিস্থিতির ওপর নজর রেখে স্কুলেই ২টি আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করে রেখেছে। এদের এই সচেতনতা শিবির আগামী ৩১ শে মার্চ পর্যন্ত চলবে। অ্যাসে ইন্ডিয়ান মডেল স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন করণদিঘি ব্লকের ‘ব্লক ডেভেলপমেন্ট অফিসার’ শ্রী বিজয় মুক্তান সাহেব। চলুন না আমরাও সবাই একটু সচেতন হই এবং ওপরকে করোনা সম্পর্কে সচেতন করে তুলি তাহলেই দেখবেন করোনা সমগ্র বিশ্ব থেকে নির্মূল হয়ে যাবে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- মালদা শহরে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
- ছাত্রীদের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে আওয়ারেনেস ও যানবহন সমীক্ষা
- হিলফুল ফজলের উদ্যোগে নিট মেধাবীর সম্মান
- পশ্চিমবঙ্গ যুবশ্রী এম্প্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি`র বিক্ষ
- নারী দিবসে এআইএমএসএসের মিটিং-মিছিল
- স্বনির্ভর গোষ্ঠীর হাতে স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক-স্যানিটাইজার
- গৌরব, প্রশান্ত, ফয়েজ সহ ২৩ এএসপি বদলি
- বন্যা ও করোনার জন্য পিছিয়ে এনআরসির রিজেকশন স্লিপ, জানাল কেন্দ্র
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- আসামের দুটি কাগজ কল খোলার সম্ভাবনা কম, ইঙ্গিত সাংসদ রাজদীপের
- দূরদর্শন উঠেই গেল! শিলচর এখন শুধু রিলে সেন্টার
- NRC, NPR ও CAA এর বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজিত হল রাজনগরে
- মাধ্যমিকে রাজ্যের অষ্টম স্থান দখল করল কালিয়াচাকের মেয়ে
- স্বেচ্ছায় রক্তদান শিবির ফরাক্কায়
- করোনা আতংকে চাবাগানে লকডাউন নিয়ে জল্পনা শুরু হয়েছে
