রায়গঞ্জের ছন্দম মঞ্চে অনুষ্ঠিত হল সৌহার্দ্য নাট্যানুষ্ঠান
বেদশ্রুতি মুখার্জী
প্রকাশিত: ১৩ মার্চ ২০২০ ১৩ ০১ ৪৮ আপডেট: ১৩ মার্চ ২০২০ ১৩ ০১ ৪৮
গত ৪ঠা মার্চ রায়গঞ্জের ছন্দম মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল সৌহার্দ্য নাট্যানুষ্ঠান। রায়গঞ্জের ছন্দম নাট্যগোষ্ঠীর আয়োজনে বাংলাদেশ থেকে আগত দিনাজপুর নাট্য সমিতির প্রযোজনায় ১৮৯০ সালে প্রতিষ্ঠিত প্রফেশনাল থিয়েটার ক্রাউন থিয়েটার এবং বিখ্যাত নাট্যকার তথা অভিনেতা অর্ধেন্দূশেখর মুস্তাফির ব্যক্তিজীবনের রোমাঞ্চকর টানাপোড়েনকে উপজীব্য করে "কনক সরোজিনী" নাটকটি প্রদর্শিত হয় এবং আপনার দর্শকমহলে প্রশংসার জোয়ার তোলে। আকর্ষণীয় আবহসঙ্গীত, নিরাড়ম্বর মঞ্চসজ্জা, অনবদ্য রূপসজ্জা, প্রত্যেকের বাস্তবোচিত এবং অসাধারণ অভিনয়, অনন্য কাহিনি বুনন নাটকটিকে অন্য মাত্রা প্রদান করে। কাহিনি গ্রন্থনে মাহমুদুল ইসলাম সেলিম, নির্দেশনা এবং সার্বিক পরিকল্পনা, আলো ও আবহেও নয়ন ব্যাটেল, মঞ্চ পরিকল্পনায় ফজলে রাব্বী সুকর্ণ, আলো প্রক্ষেপণে রাজীব আহমেদ ও জাহেদ নবী, সঙ্গীতে অমিত রায় ও কনক, প্রযোজনা অধিকর্তা- জনাব কাজী বোরহান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেজাউর রহমান রেজু। অভিনয়ের ক্ষেত্রে প্রত্যেকেই একে অপরকে স্বীয় দক্ষতায় ছাপিয়ে গিয়েছেন, নামভূমিকায় কনক সরোজিনীরূপে ছিলেন অতি রূপসী ও ততোধিক গুণী অভিনেত্রী সুপ্রীতি প্রিয়া, রাখাল চন্দ্র বসাকের ভূমিকায় সম্বিত সাহা, অর্ধেন্দূশেখর মুস্তাফির ভূমিকায় স্বয়ং নির্দেশক নয়ন ব্যাটেল এবং সরলাদেবীর ভূমিকায় কথক এর অভিনয় অবিস্মরণীয়, তাছাড়াও বাকি সকলেও অনবদ্য। প্রত্যেকের শরীরী ছন্দই যেন নাটকে সশব্দে দৃশ্যমান, শরীরী বিহঙ্গে মুহূর্তেই ঊনিশ শতকীয় নাট্য জগতের রেষারেষির প্রেক্ষাপট উপনীত হয় মুঘল আমলের সাজাহান ঔরঙ্গজেব দ্বন্দ্বে। অর্ধেন্দূশেখর মুস্তাফি যেন ভালো ও মন্দের এক ককটেল। পরিস্থিতির শিকার ও ভালোবাসায় প্রতাড়িত কনক সরোজিনীর মধ্যে শেষদিকে যেন সূক্ষ্ম লেডি ম্যাগবেথের ছায়া দর্শক হৃদয়ে অনুরণন তোলে। নাটকের শেষ দৃশ্যে নেগেটিভ রাখাল বসাকের ইতিবাচক পরিবর্তন এক অবিস্মরণীয় টুইস্ট। এককথায় ঊনবিংশ শতকের নাট্যচর্চার ও ক্রাউন থিয়েটার এর বিস্মৃত সময়ের জলন্ত দলিল এই নাটকটি, যা দর্শক আসনে বসা রায়গঞ্জের বিশিষ্ট জন এবং নাট্যরসিক আমজনতার হৃদয়ে আলোড়ণ তুলেছিল।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- বিজ্ঞাপনচিত্রে অপূর্ব-তানিয়া বৃষ্টি
- ঢাকা লিট ফেস্টে ‘মান্টো’
- বইয়ের উপর ভিত্তি করে নির্মিত ১৫টি বলিউড সিনেমা
- ২৭টি আসন্ন বলিউড চলচ্চিত্র
- দুস্থ অসহায় মানুষের পাশে অনাথ আশ্রম
- উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাউল উৎসব ও সাধু মেলা
- লিটল ম্যাগাজিন মেলায় কবিতা পাঠ কবি ফারুকের
- লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব
- শীতের আমেজ গায়ে মেখে ঘরে ঘরে পিঠেপুলি, অনন্য মকর সংক্রান্তি
- বহরমপুরে পণ্ডিত অরুণ ভাদুড়ীর স্মরণ সভা
- ন্যায্য পারিশ্রমিকের দাবিতে কর্মবিরতি মালদা মেডিকেল কলেজে
- সিসিমপুরের নতুন সিজনে সোহা
- ইন্টারনেটের যুগে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সিনেমা হল
- মালদা কলেজের ছাত্রছাত্রীদের বসন্ত উৎসব, আবিরের নাচে-গানে মৌসুম
- নতুন গান নিয়ে আসছেন ফারিয়া
