ঘর কোথায়? মানুষের ঘর আর উপন্যাসের ঘর, কবি, শিক্ষাবিদ ও কথাকারের
পুষ্প প্রভাত ডেক্স
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩ ০১ ২৭ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩ ০১ ২৭
কলকাতা,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবি ও প্রাবন্ধিক অনিকেত মহাপাত্রের লেখা ‘উপন্যাসের ঘরে’ নামের গ্রন্থটি আজ প্রকাশিত হলো প্রখ্যাত কবি জয় গোস্বামী এবং কবি সুবোধ সরকার, শিক্ষাবিদ ও অধ্যাপক অভীক মজুমদার, কথাসাহিত্যিক শুভময় মন্ডলের হাতে অর্পণের মাধ্যমে। গ্রন্থটির প্রকাশক হলেন কবি ও প্রাবন্ধিক ফারুক আহমেদ এবং তাঁর উদার আকাশ ও সমনামী পত্রিকা ও প্রকাশন ইতোমধ্যে বুধমন্ডলীর দৃষ্টি আকর্ষণ করেছে। আড়ম্বর আয়োজনের বিষয়টি যেহেতু লেখকের বরাবরের অপছন্দের, তাতে সায় দিয়েছিলেন প্রকাশক তাই অনাড়ম্বরভাবে ঘরোয়া পরিবেশে চায়ে পে চর্চার ফাঁকে ফাঁকে হয়ে গেলো গ্রন্থ প্রকাশ। আর দিনটা যেহেতু একুশে ফেব্রুয়ারি তাই এইদিনটির মাহাত্ম্য নিয়ে কারোর সন্দেহ নেই। বাংলা অকাদেমির চৌহদ্দির মধ্যে হয়ে গেলো গ্রন্থটির প্রকাশ এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্ধ্যায়। লেখক অনিকেত মহাপাত্র প্রায়শই বলেন-- বিদ্যায়তনিক শিক্ষা যদি হয় তাঁর স্ত্রী, কথাসাহিত্য তাঁর শ্যালিকা আর কবিতা তাঁর পরকীয়া।
সেকারণে বোধহয় কবিদের হাতে বইয়ের প্রকাশ -বার্তা ঘোষিত হোক এটি তাঁর অভিপ্রায় ছিল। ইতোমধ্যে সারা রাজ্যে চর্চিত। পশ্চিমবঙ্গের অধ্যাপক নিয়োগের পরীক্ষায় তিনি বাংলা বিষয়ে সারা রাজ্যে প্রথম হয়েছেন। প্রাবন্ধিক হিসেবে তাঁর পরিচিতিও যথেষ্ট। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা প্রবন্ধ সমাদৃত হয়েছে। এই বইটিও পাঠকদের বিশেষভাবে মুগ্ধ করবে সেই কথা বলাই বাহুল্য।
কেন গ্রন্থের নাম উপন্যাসের ঘরে তা নিয়ে লেখকের যা বক্তব্য --- মানুষের ঘর ব্যাপারটা খুবই আপেক্ষিক। ঘরের খোঁজ চলে সারা জীবন জুড়ে। আর সম্ভবত তা মেলে না কোনো দিন। তাই মানুষ চির উদ্বাস্তু। লেখকের নামে সেই ঘ্রাণ পাওয়া যেতে পারে। যার নিজের কোনো ঘর নেই সব খানে তার ঘর। তাঁর নামের এইরকম ইন্টারপ্রিটেশন তিনি করেন।
মোট ষোলোটি প্রবন্ধ নিয়ে গ্রন্থটি বিন্যস্ত। দেড়শো বছরের কিছু বেশি সময়কে ধরেছেন তিনি। এই বয়স অবশ্যই বাংলা উপন্যাসের বয়স। সেই সূচনা লগ্নের উপন্যাস থেকে শুরু করে দুহাজার আঠেরো পর্যন্ত প্রকাশিত উপন্যাসও এতে স্থান পেয়েছে। প্রায় বিস্মৃত লেখক কৃষ্ণকমল ভট্টাচাৰ্য এর উপন্যাস দুরাকাঙ্খের বৃথা ভ্রমণ নিয়ে এক মনোজ্ঞ আলোচনা আছে। বাংলা সাহিত্যের ক্ষেত্রে এক ব্যাতিক্রমী দৃষ্টান্ত হিসেবে এই রচনাটি বিবেচিত হয়। আছে বঙ্কিমচন্দ্রের সম্পর্কে বৈবাহিক দামোদর মুখোপাধ্যায় এর উপন্যাস ও সেই সূত্র ধরে চিরকালের পপুলার লিটারেচার ও অফবিট লিটারেচার এর দ্বান্দ্বিক দিকটি তুলে ধরেছেন। আর হাল আমলের ব্যাতিক্রমী উপন্যাস নব পর্যায়ের গ্রামবার্তা প্রকাশিকা নিয়ে আলোচনা। কথা সাহিত্যিক স্বপন পান্ডার উপন্যাসটি নিয়ে লেখক যেভাবে আলোচনা করেছেন তাতে বোঝা যায় সমালোচনা কখনো কখনো কীভাবে সৃজনশীল সাহিত্য হয়ে উঠতে পারে। এই গ্রন্থের উদ্বোধক ও প্রকাশক যেমন ভাবে মুগ্ধ, আম পাঠককূল সেই ভাবে মজবেন এটি আশা করা যায়। আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের সন্ধ্যায় অনাড়ম্বর এই গ্রন্থ প্রকাশ তথাকথিত জৌলুসমাখা, সাজানো অনেক কিছুর সামনে এক বিকল্প ভাষ্য বহন করবে।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- শাওমির তারবিহীন হেডফোন
- ছাত্র ছাত্রীদের নতুন দিশা দেখাচ্ছে উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড স্কুল
- কালিয়াচক পুলিশের সাফল্য, ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ ধৃত ৩
- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিল সভা
- অনলাইন পরিবেশ সচেতনতায় খোঁজ ও মুক্তপবন
- মালদা জুড়ে নাকা চেকিং পয়েন্টে বসছে সিসিটিভি ক্যামেরা
- চুরির কথা তো অনেক শুনেছেন। কখনো কি নদী চুরির কথা শুনেছেন
- বিশ্ব শৌচাগার দিবস পালন বীরভূম জেলায়
- রঘুনাথগঞ্জঃভর সন্ধ্যায় চায়ের দোকানে প্রকাশ্যে এক যুবককে ছুরি
- রাজ্যে সম্ভাব্য প্রথম মালদার সুমাইতা সিবিএসই দশম পরীক্ষায়
- চাঁচোলে চুরি জোড়া সাব মার্শাল
- পিএইচর পাইপ লাইন ফেটে বিপত্তি, ২দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ
- রাজ্যে সম্ভাব্য প্রথম মালদার সুমাইতা সিবিএসই দশম পরীক্ষায়
- ঘটা করে দারিদ্র দিবস পালন করলেও স্বাধীনতার এত বছর পরেও আমরা দারি
- পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জাতীয় সড়ক ৮০-র বেহাল দশা
