ট্রেনিং দিয়ে চাকরির নামে প্রতারণা, পুলিশ সুপারের দ্বারস্থ যুবক।
হক নাসরিন বানু , মালদহ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৭ ০৫ ২২ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৭ ০৫ ২২
মালদা:
বর্তমানে সবথেকে বড় সমস্যা বেকারত্ব, আর সেই বেকারত্ব ঘোচানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ফ্রি স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করেছে। যেখানে বেকার যুবক-যুবতীরা বিভিন্ন ট্রেনিং নিয়ে ট্রেনিং শেষে স্টাইপেন, চাকুরী অথবা স্বনির্ভর হওয়ার সুযোগ পায়। কিন্তু তবুও কিছু অসাধু মানুষ এই বেকার যুবক যুবতীদের কর্মহীনতার সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকার বিনিময় ট্রেনিং ও তারপর ১০০% কাজের সুযোগ এর নামে হাজার হাজার টাকা আত্মসাৎ করছে। এমনই ঘটনা ঘটেছে মালদা শহরের ৪২০ মোড়ে। একটি বেসরকারি সংস্থা ৪২০০ টাকার বিনিময়ে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ও ট্রেনিং শেষে ১০০% কাজের সুযোগের প্রতিশ্রুতি দেয়। সেই কথা মত কিছু গরিব ছেলে মেয়ে সেখানে টাকা জমা করে ও ট্রেনিং নেয়। ট্রেনিং শেষে তাদের একটি সার্টিফিকেট দেওয়া হয় যাতে অফিসের কোন এড্রেস ডিটেলস নেই। তা দেখে ছেলে মেয়েরা প্রতিষ্ঠান কর্মকর্তাদের সার্টিফিকেটের বৈধতা নিয়ে প্রশ্ন করলে তাদের বিভিন্ন ভাবে বোঝানো হয় এটাই ঠিক। এরপরে ছেলেমেয়েরা স্থানীয় কোন প্রতিষ্ঠান চাকরির আবেদনের সাথে সে সার্টিফিকেট দেখালে সেই সার্টিফিকেট কে কোনরকম গ্রাহ্য করা হয়নি। তাছাড়া সেই বেসরকারি প্রতিষ্ঠান থেকে যাদের প্রতিশ্রুতি মতন কাজের সুযোগ দেওয়া হয় তাদেরও অভিযোগ তাদের ভিন রাজ্যে কাজে পাঠানো হয়। যেখানে যাওয়ার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত ছিলেননা এবং সে রাজ্যের ভাষা এবং খাওয়া-দাওয়া অভিন্ন। তাতে তারা যে সেলারি পাবে বলে ঠিক হয় তা অনেক কম সুতরাং বর্তমানে এই সমস্ত বেকার ছেলে মেয়ে যারা সেখান থেকে ট্রেনিং নিয়েছে তারা অভিযোগ করছে যে এই সংস্থা নিজেদের প্রতিশ্রুতি মতন ট্রেনিং অথবা ট্রেনিং শেষে ঠিকঠাক প্লেসমেন্ট দিচ্ছেনা। বেকার যুবক যুবতীরা এ ধরনের প্রতারণায় একদম ভেঙে পড়েছে। তারা এই বিষয়ে মালদা জেলার এসপির কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রী কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়ে সঠিক বিচারের জন্য দ্বারস্থ হবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মালদা শহরে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
- ছাত্রীদের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে আওয়ারেনেস ও যানবহন সমীক্ষা
- হিলফুল ফজলের উদ্যোগে নিট মেধাবীর সম্মান
- পশ্চিমবঙ্গ যুবশ্রী এম্প্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি`র বিক্ষ
- নারী দিবসে এআইএমএসএসের মিটিং-মিছিল
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- স্বনির্ভর গোষ্ঠীর হাতে স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক-স্যানিটাইজার
- গৌরব, প্রশান্ত, ফয়েজ সহ ২৩ এএসপি বদলি
- বন্যা ও করোনার জন্য পিছিয়ে এনআরসির রিজেকশন স্লিপ, জানাল কেন্দ্র
- আসামের দুটি কাগজ কল খোলার সম্ভাবনা কম, ইঙ্গিত সাংসদ রাজদীপের
- NRC, NPR ও CAA এর বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজিত হল রাজনগরে
- দূরদর্শন উঠেই গেল! শিলচর এখন শুধু রিলে সেন্টার
- মাধ্যমিকে রাজ্যের অষ্টম স্থান দখল করল কালিয়াচাকের মেয়ে
- স্বেচ্ছায় রক্তদান শিবির ফরাক্কায়
- করোনা আতংকে চাবাগানে লকডাউন নিয়ে জল্পনা শুরু হয়েছে
