ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ছাগলের গুঁতোর আঘাতে মৃত প্রৌঢ়

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২০ ১৭ ০৫ ৫২   আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২০ ১৭ ০৫ ৫২

ছাগলের গুঁতোর আঘাতে মৃত্যু হল এক প্রৌঢ়ের।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালদা বৈষ্ণবনগর থানার সব্দলপুর এলাকায়।আশঙ্কাজনক অবস্থায় ওই পৌঢ়কে উদ্ধার করে প্রথমে দারিয়াপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। কিছুক্ষণ চিকিৎসা চলার পর সেখানে মৃত্যু হয় ওই প্রৌঢ়ের।পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই প্রৌঢ়ের নাম, ভবেশ মন্ডল (৬৫)। বাড়ি বৈষ্ণবনগর থানার সব্দালপুর গ্রামে।মৃতর এক মেয়ে কাকলি মণ্ডল জানিয়েছেন, শুক্রবার রাতে বাড়িতে খেতে বসেছিল তার বাবা। সেই সময় বাড়ির পোষ্য একটি ছাগল তার বাবাকে গুঁতো মারে। ছাগলের গুঁতোর আঘাতে আহত হন তার বাবা।এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দারিয়াপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পর তার মৃত্যু হয়।ছাগলের গুঁতোয় প্রৌঢ়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম এলাকায়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর