গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী ও শাশুড়ির ১০ বছর সশ্রম কা
হক নাসরিন বানু
প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৯ ১৯ ০৭ ১০ আপডেট: ৭ নভেম্বর ২০১৯ ১৯ ০৭ ১০
গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী ও শাশুড়ির ১০ বছর সশ্রম কারাদণ্ড।
হক নাসরিন বানু, মালদা:
পণের দাবীতে বিবাহর ৩৫ দিনের মাথায় নববধূকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী ও শাশুড়িকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল মালদা জেলা আদালত। পাশাপাশি ৪৯৮ এ ধারায় তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছমাস জেলের নির্দেশ দিয়েছে মালদা জেলা আদালত । বৃহস্পতিবার মালদা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ফোর্থ কোর্টের বিচারক ভবানী শংকর শর্মা এই রায় ঘোষণা করেন। বিচারকের এই রায়ে খুশি প্রকাশ করলেও কান্নায় ভেঙে পড়েন মৃত গৃহবধূর মা বিশাখা মাঝি। সরকারি পক্ষের আইনজীবী ইকবাল আলম আফজা জানিয়েছেন, মৃত গৃহবধূর নাম রুবি মাঝি (১৯)। তার বাড়ি মালদা হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর গ্রামে। অভিযুক্ত স্বামী বিকাশ মণ্ডল এবং শাশুড়ি সাবিত্রী মন্ডল। তাদের বাড়ি ইংরেজবাজার থানার আমজামতলা এলাকায়। গত ২০১৫ সালের ৭ ডিসেম্বর দেখাশোনা করে বিয়ে হয় বিকাশ মন্ডলের সঙ্গে রুবি মাঝির। বিয়ের ৩৫ দিনের মাথায় ২০১৬ সালের ১২ জানুয়ারি ওই গৃহবধূর শ্বশুর বাড়িতেই রহস্যজনক ভাবে আগুনে পুড়ে মৃত্যু হয়। এরপর ১৩ জানুয়ারি মৃত গৃহবধূর মা বিশাখা মাঝি জামাই ও শাশুড়ি বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মালদা ইংলিশ বাজার মহিলা থানায়। পণের দাবিতে তার মেয়েকে স্বামী এবং শ্বাশুড়ী পুড়িয়ে খুন করেছে বলে অভিযোগ দায়ের করা হয়। এরপরই শুরু হয় মামলা।আইনজীবী ইকবাল আলম আফজা আরও জানিয়েছেন, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানা থেকে কেস নম্বর দেওয়া হয় ১৪/১৬। পাশাপাশি ৪৯৮(এ) এবং ৩০৪(বি) ধারায় মামলা রুজু হয় । তিন বছরের মধ্যেই ওই গৃহবধূ খুনের ঘটনার মামলার নিষ্পত্তি করে মালদা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ফোর্থ কোর্ট । মঙ্গলবার অভিযুক্ত স্বামী বিকাশ মণ্ডল এবং শাশুড়ি সাবিত্রী মন্ডলকে দোষী সাব্যস্ত করে আদালত। এরপরই বৃহস্পতিবার দোষীদের বিরুদ্ধে এই সাজা শোনানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ১৫ জন সাক্ষী দেয়।
এদিকে মৃত গৃহবধূর মা বিশাখা মাঝি বলেন, বিয়ের পর থেকেই সোনার গয়না, নগদ টাকার জন্য আমার মেয়েকে মারধর করতো জামাই এবং শাশুড়ি। এই অত্যাচারের কথা মেয়ে আমাকে বলেছিল। বিয়ের মাত্র ৩৫ দিনের মাথায় ওরা মেয়েকে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে হত্যা করে। বৃহস্পতিবার আদালত ওদের কঠোর শাস্তি দিয়েছে। তবে ফাঁসি হলে আরো ভালো হতো আমার মেয়ের আত্মা শান্তি পেত।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
এই বিভাগের আরো খবর
- অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ
- বউকে পাশে রাখতে কোহলির ‘বিরাট’ আবদার
- গল টেস্ট এখন ইংলিশদের হাতে
- ফারাক্কায় NTPC-র ER-1 আন্তঃআঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের সূচনা
- ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ?
- ক্লাব ফুটবল: জেনে নিন পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা
- ফুটবলে বদলে যাচ্ছে পেনাল্টিসহ ৩ আইন
- মাশরাফি যুগের ১৭ বছর পূর্তি আজ
- ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের সময়সূচি
- কালিয়াগঞ্জে ব্যাডমিন্ট টুর্নামেন্ট
- পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলা অন
- কালিয়াগঞ্জ পৌরসভা ক্রীড়া সামগ্রী প্রদান ফুটবল একাডেমিকে
- বীরভূমের লাভপুর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
- মাতৃভাষা দিবসে বামদের মিছিল
- বর্ষন ও নদী ভাঙনে ভাঙল ব্রিজ পিক আপ পড়ে মৃত ২ ঝুলছে রেল সেতু
