ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

পিতার বকুনির অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা কিশোরীর।

হক নাসরিন বানু

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯ ১৬ ০৪ ২৩   আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১৬ ০৪ ২৩

পিতার বকুনির অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা কিশোরীর।

 

হক নাসরিন বানু ,মালদা:


পিতার বকুনির অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক কিশোরী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদা মানিকচকের লবাদিত্যটোলা এলাকায়৷ বর্তমানে ওই কিশোরীর মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চিকিৎসাধীন।জানা গেছে, অগ্নিদগ্ধ কিশোরীর নাম জবা মণ্ডল (১৬)৷ জবা মালদা মানিকচক হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী৷বর্তমানে সে মালদা মেডিকেলে চিকিৎসাধীন৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে জবার বাবা তাকে খাবার গরম করতে বলেছিলেন৷ রাজি না হওয়ায় মেয়েকে বকাবকি করেন রাজু মণ্ডল৷ সেই অভিযানেই আত্মহত্যার চেষ্টা করে জবা৷ অগ্নিদগ্ধ ওই কিশোরীর মা চন্দনা মন্ডল জানান, বুধবার রাতে তার বাবা মাংস গরম করতে বলে। এই নিয়ে বাবা মেয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ঠিক সে সময় সবার অজান্তেই ঘরে ঢুকে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয় তাদের মেয়ে। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মালদা মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয় তাকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তার মেয়ে সেখানেই চিকিৎসাধীন বলে জানান চন্দনা দেবী।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর