ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ক্ষুদে সমর্থকের পর সিলেটের মাঠে কুকুরের অনুপ্রবেশ! 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ২৫   আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ২৫

চলমান সিলেট টেস্টের প্রথম দিন খেলা চলাকালীন সময়ে মাঠের ভেতরে প্রবেশ করে বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরে এক ক্ষুদে সমর্থক। এ ঘটনা রেশ কাটতে না কাটতেই আজ খেলার মাঠে কুকুরের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে!

রোববার (৪ নভেম্বর) ম্যাচের দ্বিতীয় দিন বাংলাদেশের ইনিংসের দশম ওভার চলাকালীন সময়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। 

দশম ওভারে চাতারার প্রথম বলে চার মারেন নাজমুল হোসেন শান্ত। তার পরের বলে কোনো রান হয়নি। ঠিক এই সময়ে একটি কুকুর মাঠের ভেতর প্রবেশ করে খেলার ব্যাঘাত ঘটায়। মাঠময় কুকুরটি ঘুরে বেড়াতে থাকে। জিম্বাবুইয়ান ফিল্ডাররা কুকুরটি তাড়া করলে একটা সময় সে মাঠ ছাড়তে বাধ্য হয়।

প্রসঙ্গত, শনিবার (৩ নভেম্বর) ম্যাচের প্রথম দিন লাঞ্চের পর জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ৪৮তম ওভারে বোলিং শেষ করেন অভিষিক্ত নাজমুল ইসলাম অপু। এরপরই নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে গ্যালারিতে থাকা এক  ক্ষুদে সমর্থক মাঠের ভেতর দৌড়ে প্রবেশ করে এবং মুশফিকুর রহিমকে পেয়ে জড়িয়ে ধরে।

এরপর নিরাপত্তারক্ষীরা দৌড়ে গিয়ে ওই ক্ষুদে সমর্থককে টেনে-হিঁচড়ে মাঠের বাইরে নিয়ে যায়। এ ঘটনা উপস্থিত দর্শক থেকে শুরু করে টিভি সেটের সামনে বসা দর্শকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।    

পরে জানা যায় ক্ষুদে সেই ক্রিকেট সমর্থকের নাম সাইফুল আলম অনিক। সপ্তম শ্রেণি পড়ুয়া এই স্কুলছাত্র মুশফিকের চরম ভক্ত হওয়াতেই মাঠে ঢুকে তাকে জড়িয়ে ধরে।  
 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর