ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মালদা জেলা পুলিশের উদ্যোগে প্রকাশ পুজোর গাইড ম্যাপ

হক নাসরিন বানু

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯ ০২ ০২ ৫১   আপডেট: ৪ অক্টোবর ২০১৯ ০২ ০২ ৫১

মালদা জেলা পুলিশের উদ্যোগে প্রকাশ পুজোর গাইড ম্যাপ

মালদা:
বৃহস্পতিবার মালদা জেলা পুলিশের উদ্যোগে প্রকাশ করা হয় পুজোর গাইড ম্যাপ। পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিকের পাশাপাশি উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।পুজোর দিনগুলি শান্তিপূর্ণভাবে কাটাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মালদা শহরের সমস্ত পথেই বিকেল ৩টা থেকে রাত ২টা পর্যন্ত যানবাহন বন্ধ থাকবে। এই বছর মালদা শহরে মোট ৫২টি ড্রপ গেট করা হচ্ছে। থাকছে ৪০টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। এছাড়াও থাকছে পুলিশের আরো ৩০টি স্পেশাল বুথ। এই বুথগুলি থেকে নজরদারি চালানো হবে। ব্যবস্থা করা হয়েছে ৯টি আরটি মোবাইল এবং তিনটি নাকা চেকিং।দর্শনার্থীরা যাতে সুষ্ঠভাবে প্রতিমা দর্শন করতে পারেন, তার জন্য নজরদারি চালাবে সাদা পোশাকের পুলিশ। বাইরে থেকে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য তিনটি পারকিং জোন করা হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে মালদা কলেজ মাঠে। দ্বিতীয় পারকিং জোন করা হচ্ছে সাহাপুর দ্বিতীয় সেতু। তৃতীয় জোন থাকছে রবীন্দ্র ভবন এলাকা।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, দর্শনার্থীদের জন্য পুলিশের স্পেশাল টিম থাকছে। প্রতিটি ক্লাবে সিসিটিভিতে মনিটরিং করার কথা বলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। কোথাও সন্দেহজনক কিছু নজরে এলে সেই নম্বরে ফোন করা যাবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর