ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

পাকিস্তানের নাগরিকত্ব পাবেনা সানিয়া মির্জার ছেলে

জাগরণ ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৮ ২১ ০৯ ১৯   আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ২১ ০৯ ১৯


হায়দারাবাদের রেনবো হাসপাতালে গত ৩০ অক্টোবর সকালে  টেনিস তারকা সানিয়া মির্জা পুত্র সন্তানের জন্ম দেন৷ বাবা পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক টুইটের মাধ্যমে সানিয়ার মা হওয়ার খবর জানিয়েছিলেন।  শুক্রবার ছেলেকে নিয়ে হাসপাতাল ছাড়ার সময় সানিয়ার একটি ছবি ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।  সেই ছবিতে দেখা যাচ্ছে তোয়ালে জড়িয়ে ছেলেকে কোলে করে নিয়ে যাচ্ছেন সানিয়া মির্জা।  মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে ছবিটি।


সানিয়া  ও শোয়েব তাদের ছেলের নাম রেখেছেন ইযহান মির্জা মালিক।  সানিয়া আগেই জানিয়েছিলেন, ছেলের পদবি শুধু মালিক হবে না, পদবি হবে মির্জা মালিক।  আরবিতে ইযহান মানে হল-আল্লাহর প্রতি আনুগত পরায়ণ।  
পাক ক্রিকেটমহলে শোয়েবের পিতা হওয়া নিয়ে খুশির বার্তাবরণ থাকলেও তার সন্তানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে পাক মিডিয়া৷ পাকিস্তানের সংবাদমাধ্যম দাবি করছে যে, পাকিস্তানের নাগরিকত্ব পাবে না শোয়েব-সানিয়ার ছেলে৷


পাসপোর্ট ও পাক অভিবাসন নীতি অনুযায়ী কোনও ভারতীয় নাগরিক পাকিস্তানের নাগরিকত্ব পেতে পারে না৷ ১৯টি দেশের সঙ্গে পাকিস্তানের দ্বৈত নাগরিকত্ব চুক্তি থাকলেও সেই তালিকায় নেই ভারতের নাম৷ ২০১০ সালে সানিয়ার সঙ্গে বিয়ে হয় শোয়েব মালিকের।  যেহেতু সানিয়া ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেননি, তাই ভারতে জন্ম নেওয়া তার সন্তান কোনও ভাবেই পাকিস্তানের নাগরিকত্ব পেতে পারে না৷
প্রথমবারের মতো বাবা-মা হওয়া এই দম্পতিকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।   

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর