ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জি.কে.সি.আই.ই.টি কর্তৃপক্ষকে ডেপুটেশন

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯ ১৯ ০৭ ৪৯   আপডেট: ১১ আগস্ট ২০১৯ ১৯ ০৭ ৪৯

মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জি.কে.সি.আই.ই.টি কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়া হয়। শুক্রবার পুরাতন

মালদা ব্লকের নারায়নপুরে অবস্থিত জি.কে.সি.আই.ই.টির কর্তৃপক্ষকে ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের ৫ জন বিধায়ক সহ জি.কে.সি.আই.ই.টি-র ছাত্রছাত্রীরা।শুক্রবার দুপুরে জেলা কংগ্রেসের পক্ষ থেকে পুরাতন মালদার নারায়ণপুরে জি.কে.সি.আই.ই.টি কর্তৃপক্ষকে ১০ দফা দাবি সম্বলিত ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়। ডেপুটেশনের শুরুতে চাঞ্চল্যের সৃষ্টি হয় ইনস্টিটিউশন চত্বরে। সিকিউরিটি গার্ডরা ইন্সটিটিউশনে ঢুকতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্ররা। ঘটনাস্থলে মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।জেলা কংগ্রেসের সভাপতি তথা হরিশচন্দ্রপুরের বিধায়ক মোস্তাক সাহেব জানান, শুক্রবার ১০ দফা দাবি নিয়ে কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়া হচ্ছে। জি.কে.সি.আই.ই.টি-তে বি-টেক, এম-টেক সহ রিসার্চ কোর্স চালু করা, গেজেট পাশ হয়ে যাওয়া সত্যেও নতুন ক্লাসে এখনও ছাত্র ছাত্রীদের জি.কে.সি.আই.ই.টি কর্তৃপক্ষ ভর্তি না নেওয়া, যার ফলে হয়রানি হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা ছাত্রছাত্রীরা তাই অতিসত্বর সঠিক পদ্ধতি অবলম্বন করে ছাত্র ভর্তি করা সহ একাধিক দাবি নিয়েই তারা এদিন ডেপুটেশন দেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর