ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কাটমানি নেওয়ার অভিযোগ তুলে ব্লক অফিসে এসে বিক্ষোভ গ্রামবাসীদের

হক জাফর ইমাম । মালদা

প্রকাশিত: ৩ জুলাই ২০১৯ ২৩ ১১ ২২   আপডেট: ৩ জুলাই ২০১৯ ২৩ ১১ ২২

 


সরকারি প্রকল্পে ঘর তৈরীর জন্য কাঠমানি নেওয়ার অভিযোগ তুলে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েতের কিছু সদস্য এবং কয়েকজন গ্রামের নেতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান শতাধিক গ্রামবাসীরা। বুধবার দুপুরে মালদা ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে ১০০'র বেশি গ্রামবাসি তাদের কাছ থেকে কাঠমানি নেওয়ার অভিযোগ তুলে ব্লক অফিসে এসে বিক্ষোভ দেখান। পুরো অভিযোগের বিষয়টি মালদা ইংরেজবাজার ব্লকের বিডিওর কাছে  লিখিত জমা দেওয়া হয় । যদিও পুরো বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও সুস্মিতা সুব্বা। অভিযোগকারী গ্রামবাসীদের জানিয়েছেন , ইন্দিরা আবাস প্রকল্প এলাকায় ঘর তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার কথা সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকে। একথা অনেক দিন আগেই জানানো হয়েছিল। আর সেই টাকা পেতে গেলে অগ্রিম কুড়ি হাজার টাকা করে ঘুষ দিতে হবে এমনই দাবি করেছিলেন একাংশ পঞ্চায়েত সদস্য ও এলাকার কিছু নেতারা। ঘর পাব বলে আশা করেই  কুড়ি হাজার টাকা করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই ঘরের টাকা এখনো পাই নি। বরঞ্চ আমাদের কাছ থেকে যে কাটমানি নেওয়া হয়েছে সে টাকা ফেরতের দাবি জানিয়ে এদিন ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে।
এদিন বিক্ষোভকারী দেবী রজক, অজয় রজক , রিঙ্কু হালদারদের বক্তব্য, পঞ্চায়েতের একাংশের যোগসাজশের আমাদের কাছ থেকে অগ্রিম কাঠ মানি নিয়েছে এলাকারই কিছু নেতারা। অথচ ঘর তৈরীর সরকারি প্রকল্পের ওই এক লক্ষ কুড়ি হাজার টাকা মেলে নি। কাটমানি ফেরতের দাবিতে সোচ্চার হয়ে অমৃতি গ্রাম পঞ্চায়েতের সামনে কয়েকদিন আগেই বিক্ষোভ দেখিয়েছি। এরপরই বিডিওর কাছে এসে অভিযোগ জানানো হয়েছে। অবিলম্বে আমাদের সেই টাকা ফেরত না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন শুরু করতে বাধ্য হব। যদিও এই কাটমানি প্রসঙ্গে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।  পুরো ঘটনাটি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে ইংলিশ বাজার ব্লক প্রশাসন। 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর