ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

শিরোপা পাওয়া স্কুল হয়ে উঠেছে রাতে সমাজবিরোধীদের ঠেক

সংবাদদাতা

প্রকাশিত: ৩ জুলাই ২০১৯ ২৩ ১১ ০৪   আপডেট: ৩ জুলাই ২০১৯ ২৩ ১১ ০৪

 

 

 

 নির্মল বিদ্যালয় হিসাবে ২০১৬ সালে জেলার ও ব্লকের সেরা হওয়ার শিরোপা পেয়েছিল নাগরাকাটা ব্লকের ভগতপুর চাবাগানের প্রাথমিক বিদ্যালয়। সেই সুবাদে রাজ্য সরকার স্কুলের ছেলেমেয়েরা যাতে ভালোকরে খাওয়াদাওয়া করতে পারে তার জন্য স্কুল এলাকার মধ্যে তৈরি করে দিয়েছিল সুন্দর ডাইনিং হল। সেই ডাইনিং হল বর্তমানে রাতের বেলা মদ্যপ ও সমাজবিরোধীদের আড্ডা কেন্দ্রে পরিনত হয়েছে। এনিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ও স্কুলের শিক্ষক ও কর্মীরা।  প্রতিদিন সকালে স্কুলে এসে দেখেন এদিকওদিক ছড়িয়ে রয়েছে মদের বোতল, গুটকার খোসা, খাবারের অবশিষ্টাংশ ইত্যাদি। সেসব পরিস্কার করে স্কুল চালু করতে হয়। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ শিক্ষকরা। স্কুলের প্রধান শিক্ষক অশোক বিশ্বকর্মা বলেন, সরকার স্কুলের ছেলেমেয়েরা যাতে ভালো ভাবে বসে আরাম করে মিড- ডে মিলের রান্না করা খাবার খেতে পারে তার জন্য ডাইনিং হল বানিয়ে দিয়েছিল। কিন্তু, স্কুলের চারিদিকে সীমানা প্রাচীর নেই। স্বাভাবিক ভাবে রাতের বেলা এদিকওদিক থেকে মদ্যপ ও সমাজবিরোধী এসে খাওয়াদাওয়া করে নোংরা করে রেখে যায়। বিষয়টি উপর মহলে জানিয়েছি। 

শুধু শিক্ষকরা নন, আসেপাশের মানুষও ক্ষুব্ধ। তাদের দাবী রাতে পুলিশের টহল দেওয়ার শুরু হলে থেমে যাবে এসব অপকর্ম। 
জেলার সেরা ও নির্মল বিদ্যালয় হিসাবে ব্লকের সেরার স্বীকৃতি পাওয়া স্কুলের এই হাল দেখে বিস্মিত অনেকেই।                                                                                                                 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর