নতুনদের আহ্বান জানিয়েছেন স্বেচ্ছায় শতবার রক্তদাতা মাসুদ
রিকু আমির
প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ২৭ আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ২৭
দৃশ্যমান প্রমাণসহ ১০৬ বারের স্বেচ্ছায় রক্তদাতা হয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নিয়মিত রক্তদাতা মাসুদ ইকবাল। স্বেচ্ছায় রক্তদানে যুক্তদের সাথে কথা বলে জানা যায়- ৪৮ বছর বয়স্ক মাসুদ ইকবালই বাংলাদেশে প্রথম ব্যক্তি, যিনি প্রমাণসহ ১০০ বারের স্বেচ্ছায় রক্তদাতা।
রেডক্রিসেন্ট সোসাইটির রক্ত বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ও চিকিৎসক তারেক মেহেদী জাগরণকে বলেন, মাসুদ ইকবালের এই অর্জন নিয়ে আমরা খুবই গর্বিত, আনন্দিত। আমরা চাই, তার মতন অন্যরাও রক্তদানে এগিয়ে আসুক।
২০১৭ সালের অক্টোবর মাসের ১৩ তারিখে তিনি রেডক্রিসেন্টে টানা ১০০ বার রক্তদান সমাপ্ত করেন। এরপর গত কোরবানি ঈদের পর টানা দুইবার রক্তদান করেন।
মাসুদ ইকবালের হিসাবে তিনি রক্তদান করেছেন- ১০৬ বার। এর মধ্যে ১০২ বার রেডক্রিসেন্টে, দুইবার সন্ধানীতে এবং দুইবার পরিচিতজনদের ডাকে সাড়া দিয়ে দান করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিভাগের চেয়াম্যান অধ্যাপক আসাদুল ইসলাম জাগরণকে বলেন, মাসুদ ইকবালের রক্তদান সম্পর্কে যেহেতু দৃশ্যমান প্রমাণ আছে, সেহেতু এটি মেনে নেয়া যায়। আমার জানা মতে- মাসুদ ইকবাল ব্যাতীত প্রমাণসহ বাংলাদেশে ১০০ বারের স্বেচ্ছায় রক্তদাতা নেই।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির প্রাক্তন সভাপতি (দু’বার) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আলী আসগড় মোড়লও জাগরণকে একই কথা বলেন।
কর্মসূত্রে চট্টগ্রামে অবস্থানরত মাসুদ মোবাইল ফোনে জাগরণের প্রশ্নে বলেন, ১০০ বার পূরণ করা আমার লক্ষ্য ছিল। এমনিতে শরীরে কোনো সমস্যা হয়নি।
রক্তদানে অনুপ্রেরণার উৎস জানতে চাইলে মাসুদ ইকবাল ফিরে যান যুবক বয়সের স্মৃতিতে। তিনি বলেন, জীবনে প্রথম রক্ত দেবার পর সুঁচ ফোটানোর স্থানে তুলা জড়ানো অবস্থায় বাসায় আসি। বাবা দেখে জানাতে চান হাতে তুলা কেন। আমি নির্দ্বিধায় বলি রক্ত দানের কথা। বাবা ও মা কেউই আমাকে এ বিষয় নিয়ে আপত্তি তো করেইনি। বরং উৎসাহ যুগিয়েছেন।
২০১৫ সালের মাঝামাঝি সময়ে এ প্রতিবেদকের সঙ্গে মাসুদ ইকবালের পরিচয়। তখন তিনি ৯৩বারের দাতা ছিলেন।তার রক্তের গ্রুপ ‘এ-পজেটিভ’।
হতাশা প্রকাশ করে সোমবার তিনি বলেন, মিডিয়া আমাদের নিয়ে কেন লেখে না? নিজেকে বড় করার জন্য বলছি না। আমাদের নিয়ে লিখলে মানুষ জানবে, নতুন দাতা সৃষ্টি হবে। এটা খুব দরকার। শুধুমাত্র বিশ্ব রক্ত দাতা দিবস এলেই রক্তদান নিয়ে লেখালেখি করা হয়। সারাবছর থাকে নীরব। কিন্তু রক্ত তো সারাবছরই দরকার। সচেতনতা বৃদ্ধির জন্য সাংবাদিকদেরও সারাবছরই কাজ করা উচিত। নিয়মিত রক্ত দান করলে যে কোনো ক্ষতি নেই, বরং উপকার, তা যদি মানুষকে বারবার অবহিত না করা হয় তাহলে মানুষ কীভাবে উদ্বুদ্ধ হবে?
পুলিশ কর্মকর্তা মরহুম মাহবুবুর রহমান ও ফারুক হোসেন দম্পতির মেজো সন্তান মাসুদ ইকবালের গ্রামের বাড়ি ফরিদপুর শহরে। বড় হয়েছেন ঢাকায়। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।
প্রথম ১০-১২ বছর তিনি বছরে চারবার রক্ত দিতেন। পরে দেশে বছরে তিনবার রক্তদানের নিয়ম প্রবর্তন হওয়ায়- তিনিও বছরে তিনবার করে রক্ত দিতে শুরু করেন। কারও তাগিদ লাগে না, সময় হলে স্বেচ্ছায় চলে যান রাজধানীর রেডক্রিসেন্ট সোসাইটির রক্তদান কেন্দ্রে। কর্মসূত্রে তিনি চট্টগ্রামে থাকলেও রক্তদানের সময় হলে ছুটে আসেন ঢাকায়। তার ভাইবোনেরা থাকেন ঢাকার মোহাম্মদপুরে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- চাঁচল কলেজে বসন্ত উৎসব
- অনাথ দুই শিশুর মুখে ভাত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে
- শিশুদের মধ্যে ঈশ্বর বিরাজমান।
- ইন্টারনেটে ভাইরাল শুভশ্রীর ছবি
- বিশ্বের দীর্ঘতম মানুষ জিন্নাত বিএসএমএমইউতে
- নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রামবাসীদের।
- চড়ক পূজা কে কেন্দ্র করে বেরিয়ে পড়েছে গাজন সন্ন্যাসীরা
- ২৬ জানুয়ারী কি জানে না গোটা গ্রাম
- মহানন্দা নদী দূষণমুক্ত করতে সরব এলাকাবাসী
- টোটো যানজট রুখতে জেলা প্রশাসনের কড়া দাওয়াই
- চাঁচলের মহানন্দা নদীতে তলিয়ে গেল নৌকা, উদ্ধার সাত,নিখোজ পঞ্চাশ
- হরিশ্চন্দ্রপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার।
- ভারত এই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম জল সংকটের মুখোমুখি
- কাঠমিস্ত্রির সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা
- পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের স্বার্থে উন্নয়নমুখী এক গুচ্ছ
