ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

তৃনমূল নেতা বলরাম মন্ডলের স্মরণসভা বীরভূমের রাজনগরে

খান আরশাদ, বীরভূম

প্রকাশিত: ২১ জুন ২০১৯ ১৭ ০৫ ১৪   আপডেট: ২১ জুন ২০১৯ ১৭ ০৫ ১৪

 

বীরভূমের রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ তৃণমূল নেতা বলরাম মন্ডলের স্মরণসভা অনুষ্ঠিত হল বীরভূমের রাজনগর ব্লকের মুরাদগঞ্জ গ্রামে। ২০১৭ সালের ১৯ শে জুন বীরভূমের রাজনগরের আলিগড়ে ল্যাম্পস সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল রাজনগরের আলীগড় ও রাজারজেন্দ এলাকা। তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছিল ব্যাপক সংঘর্ষ । সেই সংঘর্ষে মৃত্যু হয় তৃণমূল নেতা বলরাম মন্ডলের। তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মীরা তৃণমূলের এই নেতাকে গুলি করে খুন করে। এই দিনটিকে উপলক্ষ করে বৃহস্পতিবার বলরামের স্মরণসভা অনুষ্ঠিত হল যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সাথে। রাজনগরের মুরাদগঞ্জ গ্রামে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস একটি শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করে। এদিন বলরাম মন্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা অনুষ্ঠানের সূচনা হয় বলরাম মন্ডলের পরিবারের সদস্য সহ উপস্থিত তৃনমূল নেতা কর্মীরা। স্মরণসভায় বলরাম মন্ডলের রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের বিভিন্ন দিক গুলি তুলে ধরে উপস্থিত সভাধীপতি বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্যরা।এদিনের স্মরণসভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন সুকুমার সাধু, রানা প্রতাপ রায়, সজল গড়াই সহ অন্যান্য তৃনমূল নেতা কর্মীরা। সুকুমার সাধু জানান বলরাম মন্ডল একজন তরতাজা উদ্যমী তৃনমূল কর্মী ছিলেন। একজন বিশিষ্ট সমাজকর্মী ও মিষ্টভাষী হিসেবে তিনি এলাকায় অত্যন্ত জনপ্রীয়  ছিলেন। বিরোধীরা মনে করেছিল বলরামের মতো একজন কর্মীকে সরিয়ে দিতে পারলে এলাকায় হয়তো তৃনমূল দুর্বল হয়ে পড়বে। তাই তারা বলরামকে খুন করে। কিন্তু বাস্তবে তা হয়নি। তৃনমূল দল বলরামের পরিবারের পাশে সবসময় আছে। তার পরিবারকে তথা তার মেয়ের বিয়েতে যথা সম্ভব সাহায্যও করা হয়েছে দলের পক্ষ থেকে। বলরামের অবদান দল সবসময় মনে রাখবে বলে জানান তৃনমূল চেয়ারপার্সন সুকুমার সাধু।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর