ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ঐতিহাসিক বানগড় নিয়ে আলোচনা সভা, সাড়া মিললো নানান স্তরের

পল মৈত্র

প্রকাশিত: ১ জুন ২০১৯ ১৯ ০৭ ০৮   আপডেট: ১ জুন ২০১৯ ১৯ ০৭ ০৮

দক্ষিন দিনাজপুরঃ 
শুক্রবার গঙ্গারামপুর তথা দক্ষিন দিনাজপুর জেলার গর্ব ঐতিহাসিক বানগড়ে পরন্তু গোধূলি বেলায় বিকেল ৫ টায় বানগড়কে রক্ষনাবেক্ষনের জন্য ও বানগড় কেন্দ্রীক কিছু নতুন ভাবে করার উদ্যোগ নিয়ে এদিন একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন এই আলোচনা সভার প্রধান উদ্যোগদাতা ছিলেন জেলার পরিবেশবিদ তথা সুপরিচিত মুখ তুহীন শুভ্র মন্ডল। এদিন তিনি সুদুর জেলার সদর শহর বালুরঘাট থেকে বানগড়ে আলোচনা সভাতে উপস্থিত হন। পাশাপাশি সভাতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর শহরের সংস্কৃতি প্রেমী তথা সমাজসেবী গৌতম চক্রবর্তী, স্কুল শিক্ষক প্রত্যুষ সাহা, সমাজসেবী সৌরভ মল্লিক রায়, ক্যারাটের প্রশিক্ষক রঘুনাথ পাল, সঙ্গীত শিল্পী স্বাধীন মল্লিক, ময়ূখ চক্রবর্তী, বিক্রম বসাক প্রমূখ। পাশাপাশি শহরের নানান স্তরের মানুষ সহ বানগড় নিয়ে আগ্রহী একঝাঁক ছাত্রদের দল। এদিন আলোচনা সভায় তুহীন শুভ্র মন্ডল উপস্থিত প্রত্যেককে তাদের মূল্যবান বক্তব্য রাখতে বলেন এবং একে একে সকলে বক্তব্য উপস্থাপন করলে শেষে তুহীন বাবু তার বহুমূল্যবান বক্তব্য রাখেন। সর্বোপরি উপস্থিত সকলেই বানগড়কে নতুন করে খননকার্য শুরু করে তা রক্ষনাবেক্ষনের জন্য যতদুর যাওয়ার দৃঢ় প্রতীজ্ঞাবদ্ধ হন। এবং বানগড়কে ঘীরে যে পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে এবং তাতে করে এলাকার বেকার যুবক-যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পেতে পারে সেই আর্জির আবেদন করেন সকলে। তুহীন শুভ্র মন্ডলেরও এই একই বক্তব্য ছিল। এই সভায় এদিন "ঐতিহাসিক বানগড় সুরক্ষা" কমিটি তৈরি করা হয়। চলতি মাসের আগামী ২৩ তারিখে পুনরায় সকলের এই বানগড়ে মেলবন্ধন ঘটবে বলে সভার সমাপ্ত করেন পরিবেশবিদ তুহীন শুভ্র মন্ডল। এদিন বানগড়ে এই আলোচনা সভায় ও এলাকার মানুষদের উপস্থিত ছিল লক্ষনীয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর