গৌড়বঙ্গের তিন জেলা তৃণমূল সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি
হক নাসরিন বানু
প্রকাশিত: ২৬ মে ২০১৯ ০৬ ০৬ ১০ আপডেট: ২৬ মে ২০১৯ ০৬ ০৬ ১০
মালদা
আসন্ন লোকসভা ২০১৯ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ব্যাপক ভরাডুবির জেরে রীতিমতো ক্ষুব্দ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গৌড়বঙ্গের তিন জেলার সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল ৩ সভাপতিকে। নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে পরাজিত প্রার্থীদেরকে। মালদায় মোয়াজ্জেম হোসেনকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে মৌসম নুরকে। দক্ষিণ দিনাজপুর জেলায় বিপ্লব মিত্রকে সভাপতির পদ থেকে সরিয়ে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অর্পিতা ঘোষকে। উত্তর দিনাজপুর জেলায় অমল আচার্য্য কে সরিয়ে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কানাইয়ালাল আগরওয়ালাকে।গেরুয়া ঝড়ে লন্ডভন্ড হয়েছে রাজ্যের ঘাসফুলের উর্বর জমি। এই রাজ্যে ১৮টি আসনে পদ্ম ফোটাতে সক্ষম হয়েছেন নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে সাতটিই বিজেপির দখলে গিয়েছে। বিজেপি প্রার্থীদের কাছে হারতে হয়েছে তৃণমূলের একাধিক হেভিওয়েট প্রার্থীকে। লোকসভা ভোটের ঠিক আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন মৌসম নুর। গত লোকসভায় তিনি কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিলেন। এবারে তৃণমূলের প্রতীকে তিনি প্রার্থী হওয়াই জয়ের বিষয়ে প্রায় নিশ্চিত ছিল তৃণমূল শিবির। কিন্তু শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী খগেন মূর্মুর কাছে প্রায় ৮৪ হাজারের বেশি ভোটে তাঁকে হারতে হয়েছে। দক্ষিণ দিনাজপুরে গতবার তৃণমূলের প্রতীকে জিতেছিলেন নাট্যকার অর্পিতা ঘোষ। এবারে তাঁকে প্রার্থী করা নিয়ে প্রথম থেকেই দলের একাংশের মধ্যে বিরোধ ছিল। কিন্তু সমস্ত বিরোধ উপেক্ষা করে অর্পিতাকে প্রার্থী করা হয়। তাঁকে জেতাতে রাজ্য মন্ত্রীসভার একাধিক সদস্য বালুরঘাটে পালা করে ময়দানে নামেন। অর্পিতার সমর্থনে মুখ্যমন্ত্রী নিজেও সভা করেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে পরাজিত হতে হয়েছে অর্পিতাকে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ আসনেও বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরির কাছে হারতে হয়েছে তৃণমূলের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালাকে। দলীয় প্রার্থীদের পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে শনিবার কালীঘাটে সমস্ত জেলার নেতা এবং প্রার্থীদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষেই জানান দলীয় স্তরে রদবদলের কথা। মালদা জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে সরানো হয় মোয়াজ্জেম হোসেনকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় পরাজিত প্রার্থী মৌসম নুরকে। মোয়াজ্জেম হোসেনকে দেওয়া হয়েছে চেয়ারম্যানের পদ। এছাড়াও জেলার কার্যকরী সভাপতি হিসাবে বর্ষীয়ান নেতা সমর মুখারজিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
- আমিরুলের ঘনিষ্ঠ যুবনেতা গ্রেফর সালাম,সরগরম রাজনীতি মহল
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- Contractual Worker Dies in Tragic Incident at Farakka NTPC
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
