ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

লোকসভার খারাপ ফলের জেরে,কালীঘাটে জয়ী,পরাজয়ী দের নিয়ে জরুরি তলব

উজির আলি

প্রকাশিত: ২৫ মে ২০১৯ ১১ ১১ ০৮   আপডেট: ২৫ মে ২০১৯ ১১ ১১ ০৮

কেন খারাপ ফল ?‌ পর্যালোচনা করতে কালীঘাটে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী শনিবার নিজের বাসভবনে বৈঠক ডেকেছেন মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার ফল ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ভাল ফল করেছে বিজেপি। ২ থেকে নিজেদের আসনসংখ্যা তাঁরা বাড়িয়ে নিয়ে গিয়েছে ১৮ তে।

অন্যদিকে, তৃণমূলের আসনসংখ্যা ৩৪ থেকে কমে দাঁড়িয়েছে ২২–এ। অথচ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের শীর্ষনেতৃত্ব বারংবার তাঁদের বক্তৃতায় ৪২ এ ৪২ আসনের কথা বলেছিলেন। অথচ ভোটের ফলাফল বেরোতেই দেখা গেল বঙ্গে বিজেপির ভোট বেড়েছে। বিশেষ করে পাহাড় এবং জঙ্গলমহলে। অথচ রাজ্যে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে ওখানেই।

তা সত্ত্বেও কেন এত খারাপ ফল? এই পর্যালোচনা করতেই শনিবার কালীঘাটে নিজের বাসভবনে জরুরি সভা ডেকেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।

সূত্রের খবর, বৈঠকে দলের এই খারাপ ফল তথা বঙ্গে বিজেপির ভোট কেন এতটা বেড়ে গেল, সেই নিয়েই আলোচনা করবেন মমতা। জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন জয়ী এবং পরাজিত প্রার্থীরা।

সব জেলার জেলা সভাপতি থেকে শুরু করে পর্যবেক্ষকরা। এছাড়াও থাকবেন তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। ‌উন্নয়ন সত্ত্বেও কেন হার ?‌ সেই প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা হবে এই বৈঠকে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর