ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৮ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

খাশোগিকে ‘ভয়ঙ্কর ইসলামিস্ট’ আখ্যা সৌদি যুবরাজের

জাগরন, আন্তর্জাতিক

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ২৫   আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ২৫

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (ছবি সংগৃহীত)

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (ছবি সংগৃহীত)

খুন হওয়া সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে ‘ভয়ঙ্কর ইসলামিস্ট’ উল্লেখ করে তাকে মুসলিম ব্রাদারহুডের সদস্য বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।  খাশোগি নিহত হওয়ার পরেই হোয়াইট হাউসে দেওয়া এক টেলিফোনে বার্তায় এ কথা জানান তিনি।


যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, নিখোঁজ খাশোগির হত্যাকাণ্ড স্বীকার করার আগে হোয়াইট হাউজকে এই ফোন করেছিলেন যুবরাজ।  তবে এই রিপোর্টের অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব।


২ অক্টোবর ইস্তানবুলে অবস্থিত সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের কিছু সময় পরেই নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি।  পরবর্তীতে ১৯ অক্টোবর মধ্যরাতে প্রথমবারের মতো সাংবাদিক খাশোগি নিহত হওয়ার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ।  সৌদি কর্মকর্তারা খাশোগিকে দেশে ফিরিয়ে আনার কথাবললেও তাকে হত্যার কোনও উদ্দেশ্য ছিল না।বলে জানায়।  অন্যদিকে খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দেয় দেশটি।  তবে সৌদি আরবের এমন দাবি নাকচ করে দিয়ে মূল ঘটনা অনুসন্ধানে তদন্ত অব্যাহত রেখেছেন ইস্তানবুলের চিফ প্রসিকিউটর। 

হত্যাকান্ডের পুর্বে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বোল্টনকে দেওয়া ফোনে সৌদি যুবরাজ বলেন, খাশোগি উগ্র ইসলামিস্ট সন্ত্রাসী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদস্য ছিল।
যুবরাজ সে সময় মার্কিন-সৌদি বন্ধুত্ব রক্ষার জন্য হোয়াইট হাউসকে আহ্বান জানায়।

এদিকে খাশোগির মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে তার পরিবার।  তারা জানায়, খাশোগি নিজেও এই বিষয়টি বারবার স্পষ্ট করার চেষ্টা করে ছিলেন।
যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত জামাল খাশোগি সৌদি সরকারের কঠোর সমালোচক ছিলেন।  সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার পরিকল্পনার বিরোধী

হত্যাকাণ্ডের পর জনসমক্ষে কোনও বক্তৃতা দেননি যুবরাজ।  বুধবার (০২ নভেম্বর) এক সম্মেলনে প্রথম এ বিষয়ে কথা বললেন তিনি।  খাশোগির হত্যাকাণ্ডকে অত্যন্ত ঘৃণ্য অপরাধ উল্লেখ করে তিনি বলেন, অপরাধীর সাজা হবেই।  তিনি বলেন, ‘এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। সৌদি আরব ও তুরস্ক একযোগে কাজ করবে।’

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর