মোঃ ইজাজ আহামেদ-Md Ejaj Ahamed
মোঃ ইজাজ আহামেদ-এর কবিতা `জীবন`
জীবন
মোঃ ইজাজ আহামেদ
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
জীবনটা এক যাত্রা পথ;
সেই যাত্রায় চলতে গিয়ে
কখনো পাওয়া যায় মসৃণ পথ,
কখনও এবড়োখেবড়ো পথ,
কখনও দুর্গম গিরি পথ;
মসৃন পথে তো একটি বাচ্চা ছেলেও নির্বিঘ্নে হাঁটতে পারে;
হাঁটতে হবে, পার হতে হবে
সেই দুর্গম অসমতল গিরিপথ,
কখনও উষ্ণ মরুপথ,
তবেই তুমি হতে পারলে বড়ো মানুষ,
নইলে তো হয়ে রইলে ছেলে মানুষ।
মানুষের বাইরে আজ কৃত্রিমতা বিরাজ করছে;
অন্তরে জয় করার প্রচেষ্টা স্রিয়মান হয়ে যাচ্ছে;
অবসাদের চোখের জলে বিবেক ঝাপসা হয়ে আসছে;
তাইতো কৃত্রিমতার হাসি ঠোঁটের কোণে নিয়ে
আত্মহত্যার জগতে পাড়ি দিচ্ছে
অকালে অগণিত মানুষ;
কৃত্রিমতার কাছে হেরে যাচ্ছে মানুষ।
হাসি -কান্না, সুখ -দুঃখ, খুশি - অবসাদ, টেনশন-
এগুলো নিয়েই তো জীবন;
নেগেটিভ অনুভূতি, নেগেটিভ চিন্তা জয় করতে হবে;
নেগেটিভ অনুভূতিগুলো আছে
বলেই পজিটিভগুলোর মূল্য রয়েছে।
এই বোধগুলো মানুষের স্মৃতিপট থেকে
বিস্মৃতি হয়ে যাচ্ছে যেন ধীরে ধীরে।
০৯:৪৯ এএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি`
সৌমেন্দু লাহিড়ী
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
কবি পরিচিতি:পশ্চিমবঙ্গের রাজ্যপাল স্বীকৃত গীটারিস্ট এবং কবি সৌমেন্দু লাহিড়ীর জন্ম ৬ আগষ্ট ১৯৭১ সালে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। পিতা - সংগীত শিল্পী অমলেন্দু লাহিড়ী, মাতা - ঊষা লাহিড়ী । তাঁর রচিত প্রথম ব ই "সনম" (১৯৯৯)। এছাড়া বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা প্রকাশ পায়।
আর্জি
- সৌমেন্দু লাহিড়ী
ও কবি বলছি তোমারে শোনো,
চাইনা অন্য কোনো,
অনেকই তো হল গদ্য কবিতা
এবার, পদ্য কবিতা আনো।
ছন্দ যেখানে পাবে প্রাধান্য
শব্দ চয়ন হোক অনন্য
ছন্দ দোলায় মাতবে ভূবন
ভরবে প্রাণ ও মন ও।
ও কবি তোমারে বলি আজ শুধু
পদ্য কবিতা আনো।
ঘুরছে পৃথিবী ছন্দ দোলায়
ছন্দে ছন্দে ঘড়ির কাঁটায়
কোনো কিছুই না ছন্দ হারায়
বিশ্বে এ কথা জেনো।
ও কবি তোমারে বলছি এবার
পদ্য কবিতা আনো।
টিক্ টিক্ টিক্ কাটছে সময়
ছন্দে সঠিক তালে
গদ্য কবিতা বেশি দেখি মোরা
এই আধুনিক কালে।
কোথায় গেল সে ছন্দের মিল
মন দোলায় না কেনো ?
ও কবি বলছি তোমারে এবার
পদ্য কবিতা আনো।
চেতনাতে থাক কবি নজরুল
হৃদয়েতে রবি মেনো
সুকান্ত স্মরে রচ কবিতা
ভরে যাবে মন- প্রাণ ও।
করছি আর্জি, তোমার মর্জি,
শোনো নাই বা শোনো।
তবু্ও তোমারে বলি বারে বারে
পদ্য কবিতা আনো।।
১০:৩১ এএম, ৩১ মার্চ ২০২১ বুধবার
বিশ্ব কবিতা দিবসে পত্রিকা প্রকাশ ও সাহিত্য আড্ডা
সামসেরগঞ্জ, মুর্শিদাবাদ:-আজ ২১ শে মার্চ বিশ্ব কবিতা দিবসে দাউদ হোসেন ও নিতাই মালাকারের সম্পাদনায় সৌহার্দ্য সাহিত্য পত্রিকা প্রকাশিত হল সামসেরগঞ্জের কাকুড়িয়ায় ডি নিউজ কলকাতার স্টুডিওতে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, লেখক, সাংবাদিক, সম্পাদক মোঃ ইজাজ আহামেদ, কবি, লেখক, সম্পাদক ডঃ মহঃ তোহা সেখ, কবি মোঃ বানি ইসরাইল(রাজু), সমাজসেবী সাবির হোসেন, পত্রিকার সম্পাদক, চিত্র পরিচালক, লেখক, কবি, দাউদ হোসেন প্রমুখ। কবিতা পাঠ ও কবিতা সম্বন্ধে আলোচনায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। এদিন মোঃ ইজাজ আহামেদ তাঁর একক কাব্যগ্রন্থ 'মনের পাণ্ডুলিপি' দাউদ হোসেনের হাতে তুলে দেন।
১১:২১ পিএম, ২১ মার্চ ২০২১ রোববার
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- কবিতা - লড়াই
- কবিতা - একটি অবাস্তব সত্য





















