ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৬ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বাবার খেলা দেখলো ৫ দিনের ইজহান

বিয়ের আট বছর পর শোয়েব-সানিয়া দম্পতির ঘর আলোকিত করে এসেছে ফুটফুটে এক রাজপুত্র । প্রথম বারের মতো বাবা মা হলেন খেলার দুনিয়ার এই দুই তারকা দম্পতি। আর তাই সীমাহীন আনন্দে আবেগে আপ্লুত বাবা শোয়েব। 

০৩:৩২ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

ফখরুলদের জামিন বিষয়ে শুনানি দুই সপ্তাহ পিছিয়েছে

পুলিশের কাজে বাধা দেওয়ার এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৮ শীর্ষ নেতাকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির দিন পিছিয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানির দিন পিছিয়ে আজ রোববার এই  আদেশ দেয়। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয় সর্বোচ্চ আদালত।

০৩:৩০ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

মঙ্গলবার বাম জোটের সঙ্গে সংলাপ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্ষমতাসীনদের সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার গণভবনে যাচ্ছে বাম গণতান্ত্রিক জোট। সিপিবি-বাসদসহ আট দলকে নিয়ে বাম গণতান্ত্রিক জোট গঠিত।

০৩:১৮ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

আহমদ শফীকে স্বাধীনতা পদক দেয়ার আহ্বান

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে স্বাধীনতা পদক দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানান মাওলানা ফরীদ ঊদ্দীন মাসঊদ।
রোববার সোহরাওয়াদী উদ্যানে আয়োজিত শোকরানা মাহফিলে তিনি এই আহ্বান জানান।

০৩:০২ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

ইসলাম নিয়ে হানাহানিতে লাভবান হয় অস্ত্র ব্যবসায়ীরা: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, অসাম্প্রদায়িকতার ধর্ম। ইসলাম সন্ত্রাসে বিশ্বাস করে না। কিন্তু ইসলাম ধর্ম নিয়ে নিজেদের মধ্যে হানাহানি হয়। এতে লাভবান হয় অস্ত্র ব্যববসায়ীরা।

০২:৩৯ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

প্রধানমন্ত্রীর অবদান সোনালি অক্ষরে লেখা থাকবে : আল্লামা শফী

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী কওমি শিক্ষার সনদের স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীর এই অবদান ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে।  তিনি ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।  
 

০২:২৮ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

শোকরানা মাহফিলে পিপার স্প্রেসহ আটক ২ যুবক

কালী মন্দির গেট দিয়ে শোকরানা মাহফিলে পিপার স্প্রে নিয়ে প্রবেশের সময় দুই জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।ঘটনাস্থলে দায়িত্ব পালন করা হাজারিবাগ থানার এএসআই মো.রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

০২:২৮ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

এক ইনিংসেই ১০ উইকেট নিলেন সিদাক সিং! 

ভারতের সি.কে নাইড়ু অনূর্ধ্ব-২৩ ক্রিকেটে মণিপুরের বিরুদ্ধে পুদুচেরির হয়ে খেলা বাহাতি স্পিনার সিদাক সিং এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন। 

০২:০৩ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

মানবতাবিরোধী অপরাধ দুই আসামির রায় সোমবার

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জ ও কিশোরগঞ্জের দুই আসামির বিরুদ্ধে করা মামলায় আগামীকাল সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল রায়ের জন্য এ দিন ধার্য করে আজ রোববার এই আদেশ দেয়।

০১:৫৬ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

‘কওমি জননী’ শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করা হয়েছে। আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শোকরানা মাহফিলে কওমি মাদ্রাসা শিক্ষাবোর গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন শেখ হাসিনাকে এই উপাধি দেন।

০১:৫২ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

সংলাপ চেয়ে ফের ঐক্যফ্রন্টের চিঠি

আবারো আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।  প্রথম সংলাপের ‘অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ’ করতে রোববার দুপুরে কামাল হোসেনের স্বাক্ষরিত ওই চিঠি ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে পৌঁছে দেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক।  আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী আলাউদ্দিন ও বিএম মাসুদুল হাসান ওই চিঠি গ্রহণ করেন।
 

০১:৪৬ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

খালেদার প্যারোলে মুক্তির জন্য বিএনপি আলোচনা করতে পারে : কাদের

সংলাপের বেশ কিছু দাবী মেনে নেওয়া হচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপ ব্যর্থ হয়েছে তা বলা যাবে না।  সংলাপের দাবী অনুযায়ী সভা সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে।  খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পেতে চাইলে বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতেই পারেন।  সচিবালয়ে রোববার সকালে নিজ কার্যালয়ে সমসাময়িক প্রসঙ্গে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

০১:১৮ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

রাজশাহীতে ট্রাক চাপায় নিহত ২ 

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় দুই যুবক নিহত হয়েছেন।  এরা মোটর সাইকেল আরোহী।  রোববার সকাল ৮টার দিকে উপজেলার তারাপুর এলাকার রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানায়। 

০১:০৪ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

ফখরুলদের জামিনের বিরুদ্ধে শুনানি পেছাল

হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আট শীর্ষ নেতাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির দিন পিছিয়েছে।  সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মামলাগুলো করা হয়।

১২:৫৮ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

পাকিস্তান ছাড়লেন আসিয়ার আইনজীবি

ব্লাসফেমি মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসিয়া বিবিকে গত বুধবার বেকসুর খালাস দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এ মামলায় আসিয়া বিবির পক্ষের আইনজীবি সাইফুল মালুক নিরাপত্তাহীনতার আশঙ্কায় পাকিস্তান ছেড়েছেন।

১২:২১ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী তাইজুল

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে টাইগার স্পিনার তাইজুল ইসলাম এক নতুন উচ্চতায় উথে এসেছেন। জিম্বাবুয়ের রেজিস চাকাভার উইকেট নিয়ে তিনি পেসার শাহাদাত হোসেনকে টপকে বাংলাদেশের টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেছেন।  

১২:২০ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

শুকরানা মাহফিলে প্রধানমন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রোববার বেলা পৌনে ১১টার দিকে তিনি শোকরানা মাহফিলে পৌঁছান।  প্রধানমন্ত্রীর পাশে মঞ্চে বসেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং নৌমন্ত্রী শাহজাহান খান।

১২:১৪ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

চা বিরতির পরে প্যাভিলিয়নে মুশফিক

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২৮২ রানের জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল চা বিরতির পরেও অব্যাহত রয়েছে। মুশফিকুর রহিমের উইকেট পতনের পর এখন পর্যন্ত টাইগারদের স্কোর ৬ উইকেটে ৮২ রান।

১১:২৩ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

শান্তর দারুণ ক্যাচে চাকাভার বিদায়

সিলেটে শুরু হওয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে নাজমুল হোসেন শান্ত দারুণ এক ক্যাচ নিয়ে চাকাভাকে প্যাভিলিওনের পথ দেখিয়েছেন। এখন পর্যন্ত জিম্বাবুয়ের স্কোর ৬ উইকেটে ২৬৫ রান।

১১:০২ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

টঙ্গীতে জেএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে আহত

টঙ্গীতে চাপাতির কুপে এক জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন।  টঙ্গী পূর্ব থানার ওসি জানান, খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে শনিবার সন্ধ্যায় পূর্ব আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে।  আহত শিক্ষার্থীর নাম প্রত্যয়।  সে আরিচপুরের মো. শাহজাহান কবিরের ছেলে।  উত্তরার শহীদ একাডেমি থেকে সে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছিল। 

১১:০২ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

এ বছরের সেরা করদাতা মাশরাফি-সাকিব-তামিম

বাংলাদেশ ক্রিকেট দলের তিন তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এ বছর সেরা করদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন।

১০:৪২ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

ফের সংলাপ চেয়ে আজ প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন ড. কামাল

ফের সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আজ রোববার চিঠি দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

১০:১৮ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

Puspaprovat Patrika