ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৮ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ইতালির `মহাপ্রলয়` মৃতের সংখ্যা ১৭, প্রাকৃতিক বিপর্যয়ের শংকা

জাগরণ, আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ১৮   আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ১৮

ছবিঃ সংগৃহিত

ছবিঃ সংগৃহিত

শুক্রবার (০২ নভেম্বর) ইতালিতে হয়ে  যাওয়া তীব্র ঝড় ও ভারি বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৭ জনে দাড়িয়েছে। এ ঘটনায় প্রায় এক কোটি ৪০ লাখ গাছ উপড়ে পড়েছে। 

এদিকে শুক্রবার হয়ে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোযোগের সময় সার্দিনিয়া দ্বীপে বজ্রপাতে আহত এক জার্মান পর্যটক সহ চিকিৎসাধীন অবস্থায় আরো দুই ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা; খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, বৈরি আবহাওয়াজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যুর খবর পেয়েছেন তারা।

এদের অনেকেই ঝড়ে পড়ে যাওয়া গাছের আঘাতে নিহত হয়েছেন। ইতালির কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন কোলদিরাইত্তি এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র ঝড়ে প্রায় এক কোটি ৪০ লাখ গাছ ধ্বংস হয়েছে। দেশের দূর উত্তরাঞ্চলেই এ ধরনের ঘটনা বেশি ঘটেছে বলে জানিয়েছে তারা।

দূর উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণপশ্চিমাঞ্চলের সিসিলি পর্যন্ত এলাকাগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভেনিসের আশপাশের উত্তরাঞ্চলীয় এলাকা ত্রেনটিনো ও ভেনেতো। ভূমিধসের কারণে এলাকা দুটির রাস্তাগুলো বন্ধ হয়ে গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেনিসের ১০০ কিলোমিটার উত্তরে বেল্লুনোর কাছে আল্পসে ঝড়ে পাইন ও রেড স্প্রুস গাছ সারিধরে ভেঙে পড়েছে। 

এসব ক্ষয়ক্ষতি কাঁটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে দেশটির প্রায় একশ বছর প্রয়োজন হবে বলে আশংকা ব্যক্ত করেছে কোলদিরাইত্তি। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বন্যায় খালের শহর ভেনিসের বিভিন্ন স্কয়ার ও হাঁটাপথগুলো ডুবে গেছে। ভেনেতোর গভর্নর লুকা জাইয়া বলেছেন, এই অঞ্চলে ঝড়ের ক্ষয়ক্ষতি অন্তত এক বিলিয়ন ইউরোর সমান হবে। বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানিয়েছেন, ভেনেতোর ওপর দিয়ে বয়ে যাওয়া ১৮০ কিলোমিটার/ঘন্টা গতির এই ঝড়ে ওই এলাকার পরিস্থিতি ‘মহাপ্রলয়ের’ মতো হয়ে গেছে।

রোববার ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির ওই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে যান এবং দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। এই ঘটনায় অত্র অঞ্চল জুড়ে ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের আশংকা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর