ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮ ০৮ ২৫   আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮ ০৮ ২৫

সফিকুল ইসলাম,সুতি: সুতি থানার চাঁদেরমোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করল জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার পুলিশ। ঘটনায় মিতুল শেখ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি সুতির গোপালগঞ্জ এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোররাতে গোপন সূত্রে খবর আসে, একটি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে সুতি থানার আইসি অভিজিৎ বসু মল্লিকের নেতৃত্বে পুলিশ চাঁদেরমোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহজনক একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে মোটরসাইকেল থেকে উদ্ধার হয় মোট ২৯৬ বোতল ফেনসিডিল। এরপরই মিতুল শেখকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পাচারের উদ্দেশ্যেই ওই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল।

তবে উদ্ধার হওয়া ফেনসিডিল কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।

রবিবার ধৃত মিতুল শেখকে আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারচক্রের আরও কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেও নজর রয়েছে পুলিশের।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর