১৫১ রানে সিলেট টেস্ট জিতল জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ১০ ১০ ১৬ আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১০ ১০ ১৬
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৫১ রানের বিশাল জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।
মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ম্যাচের চতুর্থ দিন বিনা উইকেটে ২৬ রান নিয়ে বাংলাদেশ ব্যাট করতে নেমে ১৬৯ রানে অলআউট হয়।
ওপেনিং জুটিতে ৫৬ রানের জুটি গড়ার পর সিকান্দার রাজার বলে ৭৫ বল খেলে ৩ চারের মারে ২৩ রান করা লিটন লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন। আম্পায়ার লেগ বিফোরের আবেদনে সাড়া না দিলেও জিম্বাবুয়ে রিভিউ নিয়ে সফল হয়।
দলীয় ৬৭ রানের মাথায় জারভিসের এক্সট্রা বাউন্সের বল মুমিনুল কোনাকোনি ব্যাটে খেলতে গেলে বল তার ব্যাটের কানায় লেগে স্টাম্পে আঘাত হানলে তিনি ২ চারের মারে ৯ রান করে বিদায় নেন।
১০৩ বলে ৬ চারের মারে ৪৩ রানের ইনিংস খেলা ইমরুল ২ বার জীবন পেয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন। সিকান্দার রাজার একদম নিচু হয়ে আসা বল অপ্রয়োজনীয়ভাবে প্যাডেল সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করেন ইমরুল। রাজার টার্নের কাছে ইমরুল পরাস্ত হন এবং বল লেগ স্টাম্পে আঘাত হানলে তিনি বিদায় নেন।
এর আগে অবশ্য কাইল জারভিসের বলে ব্যক্তিগত ২২ রানে জীবন পান ইমরুল কায়েস। প্রথম স্লিপে থাকা টেলর ও দ্বিতীয় স্লিপে থাকা মাসাকাদজা দ্বিধার মধ্যে থাকায় কেউই যথেষ্ট চেষ্টা ক্যাচ ধরার জন্য করেননি। সুযোগটা অবশ্য প্রথম স্লিপে থাকা টেলরের দিকেই বেশি ছিল, তবে তা নিতে তিনি ব্যর্থ হন।
জারভিসের পরের ওভারেও অল্পের জন্য বেঁচে যান ইমরুল। প্রথম স্লিপে থাকা টেলরের সামান্য সামনে বল ড্রপ খেলে তার পায়ের ফাঁক দিয়ে চলে যায় সীমানার বাইরে।
রিয়াদ ৪৪ বলে ১৬ রানের রক্ষণাত্মক ইনিংস খেলার পর রাজার বলে বাজে স্ট্রোক খেলে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা দ্বাদশ খেলোয়াড় আরভিনের হাতে ধরা পড়েন এবং দলকে বিপদে রেখে প্যাভিলিয়নের পথ ধরেন।
লাঞ্চের ঠিক আগের বলে মাভুতার করা এক্সট্রা বাউন্সের সাথে গুগলি বলে শান্ত অহেতুক শট খেলতে খেলেন এবং কভারে দাঁড়িয়ে থাকা রাজা ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরেন।
লাঞ্চের পর মাভুতার বলে সুইপ করেছিলেন মুশফিক। কিন্তু বলটি তার ব্যাটের ওপরের অংশে লেগে উঠে যায় এবং ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ থেকে অনেকখানি দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন ওয়েলিংটন মাসাকাদজা। তাতে শেষ হয় মুশফিকের ১৩ রানের ইনিংস।
তার খানিক পর মাভুতার করা দারুণ বল মিডল স্টাম্পের ওপর থাকায় মিরাজ রক্ষণাত্মক শট খেলেন। কিন্তু বল স্পিন করে অফ স্ট্যাম্পের বাইরে বেরিয়ে যাওয়ার মুখে মিরাজের ব্যাট স্পর্শ করে উইকেট কিপারের গ্লাভসে জমা পড়ে। তাতে ৭ রান করে বিদায় নেন মিরাজ।
এরপর তাইজুল রানের খাতা খোলার আগেই তাকে বিদায় করেন প্রথম টেস্ট উইকেট পান ওয়েলিংটন মাসাকাদজা। লং অনে তাইজুলের ক্যাচ নেন টেলর।
নবম ব্যাটসম্যান হিসেবে লেগ বিফোরের ফাঁদে পড়ে তাইজুলের মতো শূন্য রানে সাজঘরে ফেরেন অপু। মাভুতার বলে আম্পায়ার আউট দেয়ার পরে অপু রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি।
ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার মাঝে গোটা টেস্ট ব্যতিক্রম ছিলেন অভিষিক্ত আরিফুল হক। প্রথম ইনিংসে ৪১ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ইনিংসে তিনি ৩৭ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কার মারে ৩৮ রান করার পর শেষ ব্যাটসম্যান হিসেবে ওয়েলিংটন মাসাকাদজার বলে চাকাভার গ্লাভসে ধরা পড়লে খেলার সমাপ্তি ঘটে এবং লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ২৮২ এবং ১৮১
বাংলাদেশ ১৪৩ এবং ১৬৯
ফল: জিম্বাবুয়ে ১৫১ রানে জয়ী
ম্যান অফ দ্যা ম্যাচ: শন উইলিয়ামস
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ
- বউকে পাশে রাখতে কোহলির ‘বিরাট’ আবদার
- গল টেস্ট এখন ইংলিশদের হাতে
- ফারাক্কায় NTPC-র ER-1 আন্তঃআঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের সূচনা
- ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ?
- ক্লাব ফুটবল: জেনে নিন পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা
- ফুটবলে বদলে যাচ্ছে পেনাল্টিসহ ৩ আইন
- মাশরাফি যুগের ১৭ বছর পূর্তি আজ
- ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের সময়সূচি
- কালিয়াগঞ্জে ব্যাডমিন্ট টুর্নামেন্ট
- পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলা অন
- কালিয়াগঞ্জ পৌরসভা ক্রীড়া সামগ্রী প্রদান ফুটবল একাডেমিকে
- বীরভূমের লাভপুর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
- মাতৃভাষা দিবসে বামদের মিছিল
- বর্ষন ও নদী ভাঙনে ভাঙল ব্রিজ পিক আপ পড়ে মৃত ২ ঝুলছে রেল সেতু
