হাইলাকান্দিতে কংগ্রেসীদের হাতে প্রাণঘাতী হামলার কৃষক নেতা জহিরের
রাহাতুল আক্তার বড়ভুইয়া
প্রকাশিত: ১৪ জুলাই ২০২০ ২১ ০৯ ১০ আপডেট: ১৪ জুলাই ২০২০ ২১ ০৯ ১০
হাইলাকান্দিতে কংগ্রেসীদের হাতে প্রাণঘাতী হামলার কৃষক নেতা জহির উদ্দিনের
দোষীদের গ্রেফতারের দাবীতে সরব হাইলাকান্দির বিভিন্ন দল সংঘটন
সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলায় প্রকাশ্য দিবালোকে হাইলাকান্দি শহরে দলবদ্ধ প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর। মঙ্গলবার দুপুর দেড়টায় জহির উদ্দিন লস্কর ব্যক্তিগত কাজে হাইলাকান্দি জিলা পরিষদ কার্যালয়ে আসলে জাহান আহমদ বড়ভূইয়া, বাবু আহমদ লস্কর ও শহিদুল আলম বড়ভূইয়া তাদের গুণ্ডাবাহিনী নিয়ে হঠাৎ করে জিলা পরিষদ কার্যালয়ের মূল প্রবেশধারে ডুকে কৃষক মুক্তির নেতা জহির উদ্দিন লস্করের উপর প্রাণঘাতী আক্রমণের চেষ্টা করেন। যদিও তৎক্ষণাৎ কার্যালয়ের ভিতরে প্রবেশ করে কোনোরকম প্রাণ রক্ষা করেন জহির উদ্দিন লস্কর। পরে খবর পেয়ে হাইলাকান্দি সদর থানার পুলিশ এসে জিলা পরিষদ কার্যালয় থেকে জহির উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
এদিন, প্রণঘাতী হামলার শিকার জহির উদ্দিন লস্কর । জাহান উদ্দিন বড়ভূইয়া, বাবু আহমদ লস্কর, জহিরুল ইসলাম বড়ভূইয়া ও শহিদুল আলম বড়ভূইয়াকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করেছেন। কৃষক মুক্তির নেতা জহির উদ্দিন লস্কর সংবাদমাধ্যমকে জানান, তিনি জিলা পরিষদ কার্যালয়ে ডুকার পরই জিলা পরিষদের উপসভাপতি হিলাল উদ্দিন বড়ভূইয়া কেলেঙ্কারিতে জড়িত উপরোক্ত দালালদের খবর দিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। কৃষকনেতা জহির উদ্দিন লস্কর অভিযোগ করে বলেন, সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারির মূল খলনায়ক হিসেবে জিলা পরিষদের উপসভাপতি হিলাল উদ্দিন বড়ভূইয়ার নাম চর্চায় এসেছে। তাছাড়া ইদানিং প্রতিনিয়ত একের পর এক তথ্য উন্মোচন করায় ছাত্রবৃত্তি কেলেঙ্কারিতে জড়িতদের মূখোশ খুলে যাচ্ছে। আর এতেই দলবদ্ধ আক্রমণ করে জহির উদ্দিন লস্করকে হত্যার চেষ্টা করা হয়। এদিকে, দিনদুপুরে প্রকাশ্যে সরকারী কার্যালয়ে ডুকে সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারির খলনায়করা কৃষকনেতা জহির উদ্দিনকে আক্রমণের ঘটনায় জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি সহ বিভিন্ন দল-সংগঠনের নেতৃবর্গ ছাড়াও বিশিষ্ট নাগরিকরা হাইলাকান্দি পুলিশ প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। এদিন, আইনজীবী মুফজ্জ্বল হোসেন বড়ভূইয়া, হজ্ব কমিটির যুগ্ম সম্পাদক হাফিজ আবুল হুসেন মাঝারভূইয়া, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কবির উদ্দিন লস্কর, কৃষক মুক্তি সংগ্রাম সমিতির জেলা সভাপতি শরিফ উদ্দিন মাঝারভূইয়া, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহকারী সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর, জেলা সভাপতি মাঞ্জার আহমদ বড়ভূইয়া সহ বিভিন্ন দল-সংগঠনের অসংখ্য নেতা-কর্মী সদর থানায় উপস্থিত হয়ে প্রাণঘাতী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান। তারা প্রত্যেকেই তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারিতে জড়িতদের হাইলাকান্দি পুলিশ-প্রশাসন রক্ষণাবেক্ষণ না দিলে প্রতিবাদীদের প্রাণঘাতী আক্রমণের শিকার হতেন না। এদিকে, কৃষক মুক্তি, ছাত্র মুক্তি, অসম জাতীয়তাবাদী যুব-ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা সাফ জানিয়েছেন, সংখ্যালঘু ছাত্রবৃত্তি কেলেঙ্কারির বিরোদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে।
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- জল নূপুর
- পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
- বাবা, তুমি আজও আমাদের আলো
- মূল্যবৃদ্ধি থেকে ট্রাইবুনাল—৬ দফা দাবিতে মুর্শিদাবাদে কংগ্রেসের সমাবেশ
- সুইৎজ়ারল্যান্ডে নিখোঁজ হায়দরাবাদের ব্যবসায়ী দম্পতি
- ঋতব্রত শিবিরে অনুব্রত-কাজল, বদলে গেল বীরভূমের সমীকরণ
- বিজেপিতে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ, ‘দুর্নীতিমুক্তদের স্বাগত’
- অস্ট্রেলিয়ার সমাজমাধ্যম নীতি থেকে শিক্ষা নিচ্ছে ভারত: মোদী
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
