ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সোনামুখী কৃষ্ণবাটি সার্বজনীন পুজোর এবারের থিম " করোনা সচেতনতা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০ ১৭ ০৫ ৫৯   আপডেট: ২৫ অক্টোবর ২০২০ ১৭ ০৫ ৫৯

 সোনামুখীর অন্যান্য নজরকাড়া পুজোর মধ্যে কৃষ্ণবাটি সর্বজনীন পূজো অন্যতম । এ বছর তাদের পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করল । অন্যান্য বছর দর্শনার্থীদের জন্য থিমের চমক থাকে চোখে পড়ার মতো কিন্তু এ বছর ছবিটা অন্যরকম । বর্তমান কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে এবারে তাদের থিম " করোনা সচেতনতা "  আর এই থিম ইতিমধ্যেই জেলার নজর কেড়েছে ।

রাজ্য সরকার এবং মহামান্য হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে করোনা সম্পর্কে সাধারন মানুষদের মধ্যে আরো বেশি করে সচেতনতাবোধ তৈরি করতে তারা বিভিন্ন মূর্তির মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন । পাশাপাশি " সেফ ড্রাইভ সেভ লাইফ " নিয়ে সাধারণ মানুষকে সচেতনতা বার্তা দিয়েছেন কৃষ্ণবাটি সার্বজনীন পূজা উদ্যোক্তারা । এছাড়াও আধুনিকতার ছোঁয়া ফুটে উঠেছে তাদের ভাবাচিন্তায় , যেখানে দেখা যাচ্ছে বাড়ীর গৃহকর্ত্রী মোবাইলে ব্যস্ত এবং স্বামী ছেলেমেয়েদের স্নান করিয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি করছেন । সব মিলিয়ে তাদের এই সচেতনতামূলক বার্তা অত্যন্ত প্রশংসনীয় । এছাড়াও অন্যান্য বছরের মতো তারা 35 জন অসহায় দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন ও করোনা শিবির করা হয় পুজো উদ্যোক্তাদের তরফে । যেখানে 25 জনের লালারসের নমুনা সংগ্রহ করে সোনামুখী ব্লক স্বাস্থ্য দপ্তরের কর্মীরা । মহামান্য হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে প্যান্ডেলের সামনে নো এন্ট্রি বাফার জোন তৈরি করা হয়েছে এবং " নো মাক্স নো এন্ট্রি " নামক প্লাকার্ড দেওয়া হয়েছে । পুজো উদ্যোক্তাদের তরফে স্বাস্থ্যবিধি মেনে পুজোর আয়োজন এই মুহূর্তে সকলেরই নজর কারছে । 

রাজিব ঘোষ নামে এক দর্শনার্থী বলেন , কৃষ্ণবাটি সার্বজনীন পূজা উদ্যোক্তারা সাধারণ মানুষের উদ্দেশ্যে যে সচেতনতা মূলক বার্তা দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় । এর ফলে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে সচেতনতাবোধ তৈরি হবে ।

কৃষ্ণবাটি সর্বজনীন পুজো কমিটির সভাপতি সরূপ রায় আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান , সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাক্স পড়ে কিভাবে করোনা সচেতনতা বজায় রাখা যায় সে বিষয়ে সাধারণ মানুষদের বার্তা দিতেই এ বছর আমাদের থিম " করোনা সচেতনতা " । এর ফলে মানুষ আরো বেশি করে সচেতন হবেন বলেই তিনি মনে করেন ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর