সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে বরাকেও কোমর কষে রাইজর দল
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২১ ২৩ ১১ ১০ আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২১ ২৩ ১১ ১০
বিজেপি সহ কংগ্রেস-ইউডিএফ-র যৌথ জোটকে দস্তুরমতো তীব্র ভাষায় তুলোধুনো করলেন রাইজর দলের কাছাড়,হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার কর্মকর্তারা। আসন্ন নির্বাচনে দলটি যে প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল সহ অন্যান্যদের চিন্তার কারণ হয়ে দাড়াবে তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বুধবার বদরপুরে রাইজর দলের ডাকা এক সাংবাদিক সম্মেলনে নেতাদের কন্ঠে শোনা গেল প্রত্যয়ের সুর। তারা সম্মিলিতভাবে জানালেন মূল উদ্যেশ্য বিজেপিকে পরাস্ত করা। শুধু তা-ই নয়,কংগ্রেস ও ইউডিএফকেও সাম্প্রদায়িক দল বলে আখ্যায়িত করে ময়দানে এদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরোদস্তুর তৈরি বলে জানালেন দলের জেলাস্তরের কর্মকর্তারা। তাদের বক্তব্য, বদরউদ্দিনের এআইডিইউএফ একটি আগাগোড়া সাম্প্রদায়িক দল। এই দলটি আসলে হচ্ছে বিজেপি দলের অক্সিজেন স্বরূপ।
রাইজর দলের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক মেহবুব আহমদ শুরুতেই শাসক বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই সরকার উন্নয়নের কথা ঘুণাক্ষরেও ভাবতে চায়না। সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে আখের গোছানোর মতলব তাদের। বরাকউপত্যকার কথা যদি বিবেচনা কর। বিস্তর এলাকা জবরদখলের প্রয়াস অব্যাহত রাখলেও সরকারের পক্ষে কোনও তৎপরতা নেই। শুধু হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক উস্কানিই হচ্ছে তাদের মূল হাতিয়ার। রাইজর দল মনে করে এই দেশ সবার। ভাষা-ধর্ম-জাতপাতের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে রাজ্যের উন্নয়নই রাইজর দলের কাম্য। তার সঙ্গে সুর মিলিয়ে অন্যান্য বক্তারাও শাসকদল সহ মহাজোটের মূল শরিক এআইডিইউএফের সাম্প্রদায়িক অভিসন্ধি সম্পর্কে সচেতন করেন। কংগ্রেস প্রসঙ্গে রাইজর দলের নেতারাও প্রশ্ন তোলেন। বলেন, সাম্প্রদায়িক রাজনীতি-বিরোধী বলে নিজেকে জাহির করলেও বদরউদ্দিনের সঙ্গে হাত মেলানোর মধ্য দিয়েই পরিস্কার যে, কংগ্রেসও ভেতরে ভেতরে একই রাজনীতির দোসর। বিজেপির মোকাবিলায় কংগ্রেস-এআইডিইউএফ-র মহাজোটের পরেও রাইজর দল যেসব আঞ্চলিক দল নিয়ে বিকল্প জোট করছে, তাতে আখেরে বিরেধীদের মধ্যে খেয়োখেয়িতে বিজেপির হাত শক্ত হচ্ছে কি-না, এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ও জেলাস্তরের নেতারা সাংবাদিকদের বলেন, রাাইজর দলে যে সব জোটশরিক রয়েছে, তাদের মিলিত শক্তিই শাসক ও কংগ্রেস-এআইডিইউএফের মহাজোটকে পরাস্ত করবে। ব্রহ্মপুত্র উপত্যকায় রাইজর দল দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানিয়ে এখানেও জয়ের লক্ষ্যে দলটি চ্যালেঞ্জ হিসেবে প্রচার ও সাংগঠনিক ভিত মজবুত করার কাজ জোর কদমে চালিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে বরাক উপত্যকার তিন জেলায় কর্মী সম্মেলনের প্রস্তুতি জোরদার গতিতে এগোচ্ছে বলে জানান কর্মকর্তারা। বলেন, সে অনুযায়ীই আগামী ১১,১২ ও ১৩ ফেব্রুয়ারি যথাক্রমে হাইলাকান্দি, কাছাড় ও করিমগঞ্জ জেলা পর্যায়ের কর্মীসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া, আগামী ১০ দিনের মধ্যে ব্লক,পঞ্চায়েত ও বুথভিত্তিক কমিটি গঠণ করা হচ্ছে বলে জানান তারা। নেতারা বলেন, 'অসম বাঁচাও'স্লোগান নিয়ে গঠিত রাইজর দল বরাককে অধিক গুরুত্ব দিয়ে এখানকার উন্নয়নে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। সে জন্য সাংগঠণিক শক্তি বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। তাছাড়া দল আসন্ন বিধানসভা নির্বাচনে বরাকের পনেরোটি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। তবে ইতিমধ্যে প্রার্থী বাছাইয়ের কাজ মোটামুটি গুটিয়ে নিলেও তাদের নাম আপাতত প্রকাশ করতে অনিচ্চুক দলনেতারা।সাংবাদিক সম্মেলনে বক্তাদের মধ্যে ছিলেন রাইজর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরউদ্দিন লস্কর, সম্পাদক আব্দুল ওয়াহাব, সহ সম্পাদক সেরাম হিরাজিৎ সিংহ, করিমগঞ্জ জেলা সভাপতি বদরুল হক, কাছাড় জেলা সভাপতি রুকনউদ্দিন বড়ভুঁইয়া, করিমগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মনসুর আলম, কৃষক মুক্তি মোর্চার হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি সরিফউদ্দিন মাঝারভুঁইয়া।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
