ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ১৪ অক্টোবর ২০২৬   আশ্বিন ২৯ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক

সফিকুল ইসলাম

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ১২ ১২ ১১   আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১২ ১২ ১১

সফিকুল ইসলাম, সামশেরগঞ্জ: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মালঞ্চায় ভেজাল হলুদ তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় সেলিম শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশের এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মালঞ্চার ওই কারখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে মোট ৭২টি প্যাকেজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ কেজি ওজনের ৫৪টি ব্যাগ ভর্তি চালের গুঁড়ো, সাদা রঙের পদার্থ ভর্তি চারটি ব্যাগ এবং ২৫ কেজি ওজনের ১৪টি প্যাকেজে ভেজাল হলুদ তৈরির উপকরণ। এছাড়াও একটি ইলেকট্রিক মোটর ও ৫০ কেজি ওজনের একটি কমলা রঙের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া বিভিন্ন উপকরণ মিশিয়ে ভেজাল হলুদ তৈরি করা হতো। তবে এই কারবারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে অভিযানের বিস্তারিত তথ্য জানান ফরাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং। এ সময় উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ থানার আইসি কুনালকান্তি দাস।

ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কারবারের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তৈরি করা ভেজাল হলুদ কোথায় সরবরাহ করা হতো এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃত সেলিম শেখকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর