ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বিধায়ক প্রতিনিধি নিয়ে বিস্ফোরণ

সাগরদিঘীতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীযুদ্ধ

আনারুল হক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ ১৩ ০১ ৫৪   আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৩ ০১ ৫৪

আনারুল হক

সাগরদিঘী, ২৮ জানুয়ারি: 

সাগরদিঘীতে ফের প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের ভয়ংকর গোষ্ঠীদ্বন্দ্ব। SIR–এ হয়রানি ও পরিযায়ী শ্রমিক নির্যাতনের প্রতিবাদ সভা কার্যত রূপ নিল তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের মঞ্চে। সভামঞ্চ থেকেই বিধায়ক প্রতিনিধি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের কোর কমিটি সদস্য কিসমত আলি।

তিনি সাফ দাবি করেন, “সাগরদিঘীতে কখনও বিধায়কের প্রতিনিধি ছিল না। বিধায়ক প্রতিনিধি বলে কিছু হয় না—এমপির প্রতিনিধি হয়।”

এই মন্তব্য ঘিরেই মুহূর্তে তীব্র রাজনৈতিক ঝড়। পাল্টা বিস্ফোরক প্রতিক্রিয়া দেন প্রাক্তন ব্লক সভাপতি ও তৃণমূলের জেলা জেনারেল সেক্রেটারি নূরে মেহেবুব আলম। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার কাছে বিধায়ক বাইরন বিশ্বাসের প্রতিনিধি হিসেবে কাজ করার লিখিত প্রমাণপত্র রয়েছে।”

এখানেই থামেননি তিনি। সরাসরি বিধায়ককে নিশানা করে অভিযোগ করেন,“বালি, মাটি, মেলা ও তোলাবাজ মাফিয়াদের নিয়ে সাগরদিঘীতে দল চালানো হচ্ছে।”

নূরে মেহেবুব আলমের দাবি, তাঁর ব্লক সভাপতির পদ চলে যাওয়ার পর থেকেই সাগরদিঘীকে অশান্ত করে তোলা হয়েছে। কিসমত আলির মন্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, “আগে যেভাবে লুটেপুটে খেয়েছে, এখন সেই সুযোগ না পাওয়াতেই এইসব মন্তব্য।”

একই সঙ্গে জেলা নেতৃত্বকেও কাঠগড়ায় তুলে তিনি অভিযোগ করেন, “জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান নিজের ফায়দার জন্য গোষ্ঠীদ্বন্দ্ব জিইয়ে রাখছেন। জেলা বডিতে থেকেও আমাকে কোনও মিটিংয়ে ডাকা হচ্ছে না।”

সব মিলিয়ে, সাগরদিঘীতে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে আসায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর