ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মালে বিজেপিতে দ্বন্দ

সভাপতির সাথে কাজ করতে অনীহা টিম পঙ্কজের

দেবজ্যোতি মুখার্জি

প্রকাশিত: ৩ মার্চ ২০২০ ১৫ ০৩ ৫২   আপডেট: ৩ মার্চ ২০২০ ১৫ ০৩ ৫২


মালবাজার,

মালবাজারপৌর সভার নির্বাচন যত এগিয়ে আসছে ততই স্থানীয় বিজেপি মহলে দ্বন্দ্ব প্রকট হয়ে আসছে। নতুন সভাপতির সাথে কাজ করতে অনীহা প্রকাশ করল বিদায়ী টাউন  সভাপতি পঙ্কজ তেওয়ারির টিম।মঙ্গলবার পঙ্কজ বাবুর দুই অনুগামী সাধারণ সম্পাদক    ঝন্টু বিশ্বাস ও শক্তি প্রমুখ  সঞ্জয় সাহা রীতিমতো সাংবাদিকদের ডেকে সন্মেলন করে বলেন,বর্তমান সভাপতি অত্যন্ত ভাল মানুষ। কিন্তু, রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি নিচ্ছেন না।আমাদের গুরুত্ব দিচ্ছেন না।     সামনে পৌরসভার নির্বাচন এই সময় পৌরসভার বিভিন্ন ইস্যুতে আন্দোলন সংগঠিত করা উচিত। সে সব হচ্ছে না। পঙ্কজ তেওয়ারি যেভাবে নেতৃত্ব দিতেন সেভাবে কাজ হচ্ছে না। এজন্য আমরা হতাশ হয়েছি। সেজন্য মিটিংয়ে ডেকেছিল যাই নি। দলে আছি দলেই দলেই থাকব 

উল্লেখ্য কয়েকদিন আগে দলের অন্যতম রাজ্য সম্পাদক কিশোর বর্মন এসেছিলেন। সেই সভায় পঙ্কজ তেওয়ারি ও তার অনুগামীদের দেখা যায়নি। পঙ্কজ বাবু অবশ্য কাজ ছিল বলে জানিয়েছেন। 
এনিয়ে মালবাজার টাউন মন্ডলের বর্তমান সভাপতি দেবাশীষ পাল বলেন, ভারতীয় জনতা পার্টি এক সুসংগঠিত দল। ব্যাক্তির প্রধান্য নেই। যেই সভাপতি থাক তার নেতৃত্বে কাজ করতে হয়। আমি সভাপতি হওয়ার পর একাধিক সভা ও কর্মসূচিতে ওনাদের ডেকেছি। কিন্তু, ওনারা আসে না। আর বলে গুরুত্ব দেওয়া হচ্ছেনা। এটা ঠিক নয়। বাড়িতে বসে থাকলে তো আর কিছু করা যাবে না। অযথা এসব কথার কোন মানে হয় না। 
পরস্পর বিরোধী বক্তব্যে দলের গোষ্ঠী দ্বন্দ্ব সামনে আসছে বলে রাজনৈতিক মহলের ধারণা।                                                                                                

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর