সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
মাহমুদুল আল
প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ০৮ আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ০৮
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স। এলায়েন্সের সমন্বয়ক ও সংসদ সদস্য এম এ আউয়াল শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে এই চিঠি পৌঁছে দেন।
দৈনিক জাগরণকে এম এ আউয়াল বলেন,'আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ চিঠি গ্রহণ করেছেন। তাছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও সেখানে দেখা হয়েছে। তিনি (ওবায়দুল কাদের) বলেছেন, অল্প সময়ের মধ্যেই আমাদের চিঠির জবাব দেয়া হবে।'
এরইমধ্যে দুটি জোটের সঙ্গে সংলাপ করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে জানতে চাইলে এলায়েন্সের সমন্বয়ক দৈনিক জাগরণকে শনিবার বিকেলে জানিয়েছিলেন যে তারা সংলাপ চেয়ে চিঠি দেবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চেয়ে আমরা চিঠি দেব। আমরা চিঠি প্রস্তুতও করেছি। চিঠি দেয়ার জন্য সময় চেয়ে আজই যোগাযোগ করব। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন, ওই দিনই আমরা সংলাপে বসতে প্রস্তুত।
সমমনা ১৭টি দল নিয়ে গঠিত এই এলায়েন্সের চেয়াম্যান মিছবাহুর রহমান চৌধুরী, যিনি বাংলাদেশ ইসলামি ঐক্যজোটেরও চেয়ারম্যান। আর সমন্বয়কের দায়িত্বে থাকা এম এ আউয়াল এলায়েন্সের কো-চেয়ারম্যান এবং বাংলাদেশ তরীকত ফেডারেশনের সাবেক মহাসচিব।
প্রসঙ্গত, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১ নভেম্বর থেকে সংলাপ শুরু করেছে সরকার। প্রথম দিনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত গণভবনে (প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) অনুষ্ঠিত এই সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও ১৪-দলীয় জোটের ২৩ জন এবং জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মোট ২০ জন অংশ নেন।
পরদিন গতকাল ২ নভেম্বর শুক্রবার গণভবনে সংলাপে বসে যুক্তফ্রন্ট। এতে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর যুক্তফ্রন্টের ২১ সদস্যের নেতৃত্ব দেন জোটপ্রধান ও বিকল্পধারার চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
আজ রোববার গণভবনে আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবে তাদের জোট ১৪ দলের শরিকরা।
আগামীকাল ৫ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেবে বর্তমান প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট- ইউএনএর নেতারা। এর নেতৃত্বে থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যানে এইচ এম এরশাদ।
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- সঞ্জীবের জন্মদিনে প্রতিকৃতি এঁকে নজির গড়ল নদিয়ার ক্ষুদে শিল্পী অঙ্কুশী
- কবিতা - গুমোট আবহাওয়া
- শিশুদের কেন্দ্রেই সংসার! ১২ বছর পর পুলিশের অভিযানে খালি হল অঙ্গনওয়াড়ি
- রঘুনাথগঞ্জে অবৈধ নির্মাণে বুলডোজার,
- বিয়ের প্রলোভন, তারপর লখনউ যাত্রা—CCTV ভেস্তে গেল পরিকল্পনা
- ভুয়ো পরিচয়পত্রে ভারতীয় সেজে বসবাস! শামশেরগঞ্জে গ্রেপ্তার বাংলাদেশি
- কবিতা - উনুনে জ্বাল দিচ্ছে গ্রীষ্মের সূর্য
- কবিতা - ছন্দ
- কবিতা - মুগ্ধময় বসন্ত
- কবিতা - মুগ্ধময় বর্ষা
- প্রবল ঝড়ে লণ্ডভণ্ড জনজীবন, ধুলিয়ান-পাকুর রোডে গাছ ভেঙে যান চলাচলে বাধা
- সুতির বহিতালীতে পুলিশের হানা, উদ্ধার ৯০০ গ্রাম সোনা ও ১১ লক্ষ টাকা; গ্রেফতার এক
- ঋতব্রতকে চেয়ে চিঠি
- নবান্নে একমঞ্চে তৃণমূল
- অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে প্রশ্নের ঝড়, আবেদনপত্র সংগ্রহে আগ্রহ কম গ্রামবাসীদের
- ঈদের খুশি মুহূর্তে বিষাদ, শ্বশুরবাড়িতে রহস্যমৃত্যু জামাইয়ের
- কবিতা - বিপন্ন
- POEM - PEACE ON EARTH HAS WORTH
- POEM - HALF-MOON OF A BROKEN FATE
- সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটির স্মারকলিপি জমা
- জঙ্গিপুরে ‘ডিলিট ভোটার’ প্রতিবাদে সিপিআইএমের মিছিল
- কোরবানির চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা
- গ্রাহক সেজে সেনকো গোল্ডে বড়সড় ডাকাতি সামশেরগঞ্জে
- আমিরের খোঁচা জুনায়েদকে, সাই পল্লবীর প্রশংসায় মুগ্ধ
- দুই বোনের অদ্ভুত আবেদন, অপহরণ মামলা খারিজ
স্বামী বদলের আর্জি, হতভম্ব হাই কোর্ট
- সঞ্জীবের জন্মদিনে প্রতিকৃতি এঁকে নজির গড়ল নদিয়ার ক্ষুদে শিল্পী অঙ্কুশী
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
