ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬   কার্তিক ২০ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল

গৌতম অধিকারী

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬ ০৬ ০৬ ৩৭   আপডেট: ৪ নভেম্বর ২০২৬ ০৬ ০৬ ৩৭

সংবাদদাতা, বৈষ্ণবনগর: পঞ্চম থেকে নবম শ্রেণিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষাকে ঘিরে পড়ুয়া ও অভিভাবকদের ব্যাপক উৎসাহ। শনিবার ও রবিবার, দু’দিন ধরে বৈষ্ণবনগরের মাউন্টিং পাবলিক স্কুলের ক্যাম্পাসে অনুষ্ঠিত হল ভর্তি পরীক্ষা। স্কুল কর্তৃপক্ষের দাবি, দু’দিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার পড়ুয়া এই প্রবেশিকা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ছিল উৎসবের আবহ।

মূলত পঞ্চম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য এই প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়েছিল। মালদহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা অভিভাবকদের সঙ্গে নিয়ে পরীক্ষায় বসতে আসে। বিপুল সংখ্যক পড়ুয়ার উপস্থিতি স্কুলের জনপ্রিয়তা ও সুনামেরই প্রতিফলন বলে মনে করছে কর্তৃপক্ষ।

স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সাদ্দাম হোসেন বলেন, শুরু থেকেই উন্নতমানের শিক্ষা ও পড়ুয়াদের সার্বিক বিকাশের লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। পড়ুয়া ও অভিভাবকদের এই বিপুল সাড়া আমাদের আরও উৎসাহিত করেছে। আগামী দিনেও শিক্ষার মান বজায় রেখে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।

অন্যদিকে, স্কুলের প্রিন্সিপাল মোস্তাফিজুর রহমান জানান, পড়ুয়াদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে ভর্তির সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই প্রবেশিকা পরীক্ষার আয়োজন। স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় ভালো ফল করার পাশাপাশি মেধাতালিকাতেও জায়গা করে নিচ্ছে। এখানকার বহু পড়ুয়া চিকিৎসক-সহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতাই স্কুলের প্রতি অভিভাব কদের আস্থা বাড়িয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর