ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

রেশন দোকানের খাদ্য সামগ্রী বিলি বন্টনের তদারকিতে মালদা ইংরেজবাজার

হক জাফর ইমাম মালদা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০ ১৮ ০৬ ৪৮   আপডেট: ১০ এপ্রিল ২০২০ ১৮ ০৬ ৪৮

লকডাউনের মধ্যে রেশন দোকানের খাদ্য সামগ্রী বিলি বন্টনের পরিস্থিতি খতিয়ে দেখতে ও তদারকি করলো মালদা ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার দুপুরে ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায়ে'র নেতৃত্বে মালদা শহরের বিভিন্ন এলাকায় রেশন দোকানে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়। কোথাও কোন পরিস্থিতিতে রেশন দোকানে গ্রাহকেরা ভিড় করছেন কিনা সেটিও তদারকি করেন ইংরেজবাজার থানার পুলিশ কর্তারা। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও রেশন দোকানে আসা গ্রাহকদের মাস্কও বিলি করা হয় ।শুক্রবার দুপুরে ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় বুড়াবুড়িতলা এলাকায় একটি রেশন দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গ্রাহকদের সচেতন করেন। পাশাপাশি লাইনে দাঁড়িয়ে থাকা রেশন গ্রাহকদের মাস্ক বিলি করে পুলিশ। 
উল্লেখ্য, লকডাউনের মধ্যে অনেক রেশন দোকানে গ্রাহকরা ঠাসাঠাসি করে খাদ্য সামগ্রী নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে । এই খবর জানার পর ইংরেজবাজার থানার পুলিশের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী মালদা শহরের বেশ কয়েকটি এলাকায় পরিস্থিতি ঘুরে দেখেন । নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গ্রাহকদের দাঁড়ানোর কথা প্রচার করে ইংরেজবাজার থানার পুলিশ। পাশাপাশি বিনামূল্যে মাস্কও বিলি করা হয়।ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় বলেন , বিভিন্ন ক্ষেত্রে এদিন রেশন দোকান গুলিতে পরিদর্শন করা হয়েছে । কোথাও যাতে বেশি জমায়েত না হয়, সমদূরত্ব বজায় রেখে যাতে মানুষ রেশন সামগ্রী নেয় , সে ব্যাপারে প্রচার করা হয়েছে।  পাশাপাশি বিনামূল্যে মাস্কও দেওয়া হয়েছে। 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর