রামমন্দির প্রণামী কাণ্ডে মুখ খুললেন চম্পত রায়
Altamas Kabir
প্রকাশিত: ৭ জুলাই ২০২৬ ২১ ০৯ ৪২ আপডেট: ৭ জুলাই ২০২৬ ২১ ০৯ ৪২
Source: Abp news
অযোধ্যার রামমন্দিরে কোটি কোটি টাকার প্রণামী চুরি নিয়ে দেশজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন দীর্ঘ নীরবতা ভেঙে মুখ খুললেন সদ্য প্রাক্তন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়।
ভক্তদের উদ্দেশে খোলা চিঠিতে তিনি জানিয়েছেন, বিশেষ তদন্তকারী দল (SIT) তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার আগে তিনি এই বিতর্কে আর কোনও মন্তব্য করবেন না। তাঁর দাবি, তদন্ত শেষ হলেই তাঁর বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগের জবাব তথ্য-প্রমাণসহ দেবেন।
চিঠিতে চম্পত রায় বলেন, গত ৭ জুন থেকে মন্দিরের দানবাক্সের অর্থ নিয়ে নানা গুজব ও অভিযোগ ছড়ানো হয়েছে। ব্যক্তিগত আক্রমণও করা হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে তদন্তের স্বার্থে তিনি ইচ্ছাকৃতভাবে নীরব থেকেছেন।
উল্লেখ্য, প্রণামী চুরির ঘটনায় ইতিমধ্যেই আটজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই গত ২৬ জুন ট্রাস্টের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দেন চম্পত রায়। একই সময়ে ট্রাস্টি অনিল মিশ্রও পদত্যাগ করেন।
তদন্তে উঠে এসেছে, মূল অভিযুক্ত রামশঙ্কর যাদব ওরফে টিন্নু একসময় চম্পত রায়ের গাড়ির চালক ছিলেন। পরে তাঁকেই প্রণামী সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানা গেছে। আরও এক অভিযুক্ত মণীশ দানবাক্সের নজরদারি ও প্রণামী গণনার কাজে যুক্ত ছিলেন। তাঁর বাড়ি থেকে চুরি হওয়া টাকার একটি অংশ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ট্রাস্টের দাবি, রামমন্দিরে মোট ৩,২৬৪ কোটি টাকা প্রণামী জমা পড়েছে। এর মধ্যে ২,৩৭০ কোটি টাকা মন্দির নির্মাণ, উন্নয়ন এবং বিভিন্ন ধর্মীয় ও পরিকাঠামোগত কাজে ব্যয় করা হয়েছে।
এখন প্রশ্ন একটাই—SIT-এর চূড়ান্ত রিপোর্টে কী উঠে আসবে? চম্পত রায় কি সমস্ত অভিযোগ থেকে মুক্ত হবেন, নাকি সামনে আসবে আরও বড় কোনও সত্য? সেই উত্তরই এখন জানতে অপেক্ষা করছে গোটা দেশ।
- বীরনগর–১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিজলী ঘোষ নতুন প্রধান
- রামমন্দির প্রণামী কাণ্ডে মুখ খুললেন চম্পত রায়
- সামশেরগঞ্জে শ্রদ্ধার সঙ্গে পালিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী
- অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল
- আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ধুলিয়ানের তৃণমূল কাউন্সিলর
- অনুগল্প: বিস্ময়
- কালিয়াচক কলেজে শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক বক্তৃতা
- নৌকা থেকে নামার মুহূর্তেই বিপর্যয়, বজ্রাঘাতে মৃত ৪, আহত ১৫
- ১৯৪৬, পাঁঠাবাদ, লাহিড়ীবাদ, মনুষ্যবাদ ও আমরা
- কবিতা - জীবনরাগ
- মদন বাউরি
- কালিয়াচক কলেজে আন্তর্জাতিক যোগ দিবস
- কালিয়াচক কলেজে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস
- কবিতা - শান্ত নদীর জল
- পশ্চিমবঙ্গ দিবস, গৌরব, গ্লানি ও আমরা
- পঞ্চায়েত ঘেরাও করে ১০ দফা দাবি পেশ, ভাসাইপাইকড়ে সিপিআইএমের
- বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা নিয়ে হাই কোর্টের প্রশ্ন, রায় বৃহস্পতিবার
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- সঞ্জীবের জন্মদিনে প্রতিকৃতি এঁকে নজির গড়ল নদিয়ার ক্ষুদে শিল্পী অঙ্কুশী
- কবিতা - গুমোট আবহাওয়া
- শিশুদের কেন্দ্রেই সংসার! ১২ বছর পর পুলিশের অভিযানে খালি হল অঙ্গনওয়াড়ি
- রঘুনাথগঞ্জে অবৈধ নির্মাণে বুলডোজার,
- বিয়ের প্রলোভন, তারপর লখনউ যাত্রা—CCTV ভেস্তে গেল পরিকল্পনা
- ভুয়ো পরিচয়পত্রে ভারতীয় সেজে বসবাস! শামশেরগঞ্জে গ্রেপ্তার বাংলাদেশি
- কবিতা - উনুনে জ্বাল দিচ্ছে গ্রীষ্মের সূর্য
- চড়ক পূজা ও ইতিহাস
- হোলি বা দোল পূর্ণিমার ইতিকথা
- ঈদের চাঁদ দেখা গেছে সৌদি আরবে, মঙ্গলবার ঈদ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য
- ভারতে আসছেন আল্লামা ইমাদ উদ্দিন ফুলতলী
- আল্লামা তৈয়বুর রহমান ইন্তেকাল
- মহানাম সংকীর্তন উৎসব শেষে মহাপ্রসাদ বিতরন
- হিন্দু-মুসলিমের সম্প্রীতির অপুর্ব্ব নিদর্শন বীরভূমের রাজনগরে।
- পবিত্র ঈদ উপলক্ষে বিরাট মাহফিলে কাওয়ালী
- আজ শ্যামাপূজা ও দীপাবলি
- মা তারার প্রতিষ্ঠা দিবস
- বাঙিটোলায় ৪০০ বছর পুরনো মুক্তকেশী পুজো
- মুসলিম গর্ববতি মহিলাকে রক্ত দিয়ে সম্প্রীতির নজির গড়লেন ভিআরপি
- চাঁচলের কলিগ্রাম মহরমে অস্ত্রছাড়া মিছিল থেকে শান্তির বার্তা
- শ্রীচৈতন্য মহাপ্রভুর পীঠস্থান রামকেলিতে মেলা বন্ধ।
- সাংস্কৃতিক মেলবন্ধন হরিশ্চন্দ্রপুরের ঈদ মিলন উৎসব
