রাজ্যে বাড়তে চলেছে জেলার সংখ্যা ভাগ হচ্ছে মালদা মুর্শিদাবাদ।
হক নাসরিন বানু
প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯ ২০ ০৮ ০৩ আপডেট: ৮ নভেম্বর ২০১৯ ২০ ০৮ ০৩
রাজ্যে বাড়তে চলেছে জেলার সংখ্যা ভাগ হচ্ছে মালদা মুর্শিদাবাদ।
মালদা:
রাজ্যে বাড়তে চলেছে জেলার সংখ্যা। ভাগ হয়ে যাচ্ছে মালদা,মুর্শিদাবাদ। মালদা ভাগ হচ্ছে দুটি জেলায় এবং মুর্শিদাবাদ ভাগ হচ্ছে তিনটি জেলাতে। মালদা জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে, মালদাকে দুটি জেলায় ভাগ করার প্রস্তাব ইতিমধ্যেই চলে গিয়েছে। এই প্রস্তাব নিয়ে উচ্চপর্যায়ের আলোচনাও হয়েছে।এখন শুধু ঘোষণার অপেক্ষা।জেলা প্রশাসনের এক উচ্চ পদস্থ আধিকারিক জানান,উত্তর মালদাকে আলাদা করে জেলা করা হচ্ছে। যেখানে চাঁচলকে জেলার সদর শহর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চাঁচল জেলা হলে তার সঙ্গে থাকছে হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া এবং মানিকচক।অন্যদিকে মালদা জেলার সঙ্গে থাকছে গাজোল,ইংরেজবাজার, কালিয়াচক,বৈষ্ণবনগর। তবে প্রশাসন সূত্রের খবর মানিকচককে নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। মানিকচকের বিভিন্ন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এই বিষয়ে চূড়ান্ত আপত্তি তুলেছে।বিশেষ করে এই অঞ্চলের তৃণমূল নেতৃত্ব রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে।এমন কি জানা গিয়েছে, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডলও এই বিষয়ে আপত্তি তুলেছেন। তাদের দাবি, প্রশাসনের কাজের সুবিধার্থে মালদা জেলাকে ভাগ করা যেতেই পারে কিন্তু মানিকচককে মালদা জেলার মধ্যেই রাখতে হবে। চাঁচলের অন্তর্ভুক্ত করা যাবে না। মানিকচককে চাঁচলের অন্তর্ভুক্ত করা হলে এই এলাকার সাধারণ মানুষ চরম সমস্যায় পড়বেন।কারণ মালদা শহর তাদের অনেক কাছে। চাঁচল সদর শহর হলে তা হয়ে যাবে অনেকদূরে। প্রায় পঞ্চাশ কিলোমিটার বেশি দূরে যেতে হবে তাদের।কোনো কোনো গ্রামের মানুষকে তার থেকেও বেশি দুরে কাজ নিয়ে যেতে হবে। তাছাড়া, এই এলাকায় যোগাযোগ বা পরিবহন ব্যবস্থাও ভালো নয়।ফলে বিভিন্ন কাজ নিয়ে সদর শহরে আসা মানুষরা বিপাকে পড়বেন। রাজ্যের এক পুলিশ কর্তা জানান,মানিকচকের বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা চলছে। সেক্ষেত্রে মানিকচকের বদলে গাজোলকে চাঁচলের অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে মালদা, মুর্শিদাবাদ দুইএর ক্ষেত্রেই পুলিশ জেলা করা হচ্ছে। অর্থাৎ নতুন জেলা গুলিতে একজন করে এসপি থাকবেন। কিন্তু আপাতত, মালদা এবং মুর্শিদাবাদ দুই ক্ষেত্রেই জেলাশাসক যেমন আছেন তেমনই একজন করেই থাকবেন। তবে পরবর্তীতে পরি কাঠামোগত উন্নতির সাথে সাথে নতুন এইসব পুলিশ জেলা গুলিকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করা হবে। তখন নির্দিষ্ট জেলা গুলিতেও একজন করে জেলাশাসক থাকবেন।
মুর্শিদাবাদের ক্ষেত্রে বহরমপুর,লালগোলা এবং জঙ্গিপুরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও দুই জেলাতেই এই বিষয়ে বিতর্ক রয়েছে।কিন্তু কবে হবে ঘোষণা?পুলিশ কর্তার কথায়, খুব তাড়াতাড়ি। সব চুড়ান্ত হয়ে গেলে আগামী ডিসেম্বরের মধ্যেই মালদা,মুর্শিদাবাদ ভাগ করে নতুন জেলাগুলির ঘোষণা হয়ে যাবে।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- সুবর্ন জয়ন্তীতে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন চাঁচল কলেজে।
- মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন ।
- নির্মল সপ্তাহ পালনে পড়ুয়াদের ঝোঁক দরিয়াপুর আই.বি উচচ বিদ্যালয়ে।
- গুয়াহাটির স্কুলে
পড়ুয়াদের ভর্তি দাবীতে জাতীয় সড়ক অবরোধ - পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির অবস্থান,বিক্ষোভ ,ধর্মঘট।
- রতুয়াতে তালা বন্ধ প্রাথমিক বিদ্যালয়ে, শোকজ টি আই সি কে
- নজর কেড়েছে ট্রেন স্কুল
- ইংল্যান্ডের মাটিতেও প্রথম হলো মালদার আলিশা
- বীরভূমের দুবরাজপুরে বিদ্যালয় পড়ুয়াদের পরিচ্ছন্নতা দিবস পালন
- ভোকেশনাল শিক্ষকদের বিক্ষোভ কলকাতা কারিগরি ভবনের সামনে
- গোয়ালপোখর ২ নং ব্লকের স্কুল ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষা ফলাফল
- গৌড় মহাবিদ্যালয়ে ভর্তির দাবিতে বিক্ষোভ ও অবরোধে ছাত্রছাত্রীরা
- জলফড়িং এর অভিনব ভাবনা
- গরাই উন্নয়ন সমাজ CBSEতে দেশের ৪র্থ স্থানাধিকারীকে সম্মাননা দিল
- প্রবেশিকা পরীক্ষার রেকর্ড কালিয়াচক থানার টপারস পাবলিক স্কুলের
