মোবাইল ও মোটরবাইক চোর সন্দেহে গণপিটুনির শিকার দুই যুবক।
হক নাসরিন বানু
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯ ২১ ০৯ ১৫ আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ ২১ ০৯ ১৫
মোবাইল ও মোটরবাইক চোর সন্দেহে গণপিটুনির শিকার দুই যুবক।
হক নাসরিন বানু মালদা:
মালদা শহর দিনের আলোয় বুধবার মোবাইল ও বাইক চোর সন্দেহে দুই যুবককে বেঁধে রাস্তায় ফেলে ব্যাপক গনপিটুনী দিলো একাংশ উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে মালদা শহরের রামকৃষ্ণপল্লীর নবীন হল সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়ক এলাকায়। আশেপাশেই বিভিন্ন দোকান, শপিং মল রয়েছে। সেখানে প্রায় প্রতিদিনই চুরি হচ্ছে অসংখ্য মোবাইল ফোন এবং মোটরবাইক রাস্তার ধারে রাখা থাকে। সেখান থেকে একটি বাইক ও মোবাইল চুরি করে ওই দুই যুবক পালাচ্ছিল বলে অভিযোগ। ঠিক সেই সময় ধরে ফেলে বলে স্থানীয় একাংশ মানুষ।তারপরেই শুরু হয় ওই দুই যুবককে গণধোলাই। চড় , থাপ্পড়, কিল-ঘুষি পাশাপাশি লাঠিপেটা করা হয় ওই দুই যুবককে। তাদের মুখ দিয়ে অঝোরে রক্ত ঝরতে থাকে। প্রায় আধ মরা অবস্থায় রাস্তায় দীর্ঘক্ষণ পড়ে থাকে ওই দুই যুবক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে ক্ষিপ্ত মানুষের হাত থেকে উদ্ধার হয় ওই দুই যুবক। উদ্ধার হওয়া দুই যুবককে মালদা ইংরেজবাজার থানার পুলিশ তাদের চিকিৎসার জন্য ভর্তি করেছে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক দুই যুবকের নাম মনোতোষ দাস (২১) এবং ঝন্টু সাহা (২০)। তাদের বাড়ি ইংরেজবাজার থানার তেলিপুকুর এলাকায়। এদিন নবীন হল সংলগ্ন একটি শো-রুমের পাশেই ওই দুই যুবক নাকি একটি বাইক চুরির চেষ্টা চালাচ্ছিল। আর সেই সময় এলাকার কিছু মানুষ দেখে ফেলে। এরপর ওদের হাতেনাতে ধরে নেয়। শুরু হয় বেদম প্রহার। কখনো রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ।আবার কখনো হাত-পা বেঁধে চলে গণধোলাই। একাংশ জনতার মারে রীতিমতো জখম হয়ে পড়ে ওই দুই যুবক ।স্থানীয় একাংশ মানুষের বক্তব্য, সময়মতো পুলিশ যদি না ঘটনাস্থলে পৌঁছাত। তাহলে একাংশ জনতার গণপিটুনিতে হয়তো ওরা মরেই যেত।এদিকে মালদায় ঘনঘন গণপিটুনির ঘটনা নিয়ে রীতিমতো অসন্তুষ্ট জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। তিনি বলেন, এভাবে আইন যদি কেউ হাতে তুলে নেয় তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না । যদি চুরি-ছিনতাইয়ের ঘটনায় যদি কাউকে সন্দেহজনক বলে মনে হয়, বা ধরা পড়ে। তাহলে অবশ্যই নিকটবর্তী থানায় খবর দিন। পুলিশের হাতে তুলে দিন । মারধর করে আইন কেউ নিজের হাতে তুলবেন না।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
এই বিভাগের আরো খবর
- চাঁচল কলেজে বসন্ত উৎসব
- অনাথ দুই শিশুর মুখে ভাত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে
- শিশুদের মধ্যে ঈশ্বর বিরাজমান।
- ইন্টারনেটে ভাইরাল শুভশ্রীর ছবি
- বিশ্বের দীর্ঘতম মানুষ জিন্নাত বিএসএমএমইউতে
- নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রামবাসীদের।
- চড়ক পূজা কে কেন্দ্র করে বেরিয়ে পড়েছে গাজন সন্ন্যাসীরা
- ২৬ জানুয়ারী কি জানে না গোটা গ্রাম
- মহানন্দা নদী দূষণমুক্ত করতে সরব এলাকাবাসী
- টোটো যানজট রুখতে জেলা প্রশাসনের কড়া দাওয়াই
- চাঁচলের মহানন্দা নদীতে তলিয়ে গেল নৌকা, উদ্ধার সাত,নিখোজ পঞ্চাশ
- হরিশ্চন্দ্রপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার।
- ভারত এই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম জল সংকটের মুখোমুখি
- কাঠমিস্ত্রির সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা
- পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের স্বার্থে উন্নয়নমুখী এক গুচ্ছ
