মুর্শিদাবাদে সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে কড়া পদক্ষেপ,একযোগে বন্ধ ১,০৯৩টি ভুয়ো অ্যাকাউন্ট
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ১২ ১২ ৫১ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১২ ১২ ৫১
সফিকুল ইসলাম,মুর্শিদাবাদ: সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় বিদ্বেষ ও গুজব রটনা রুখতে বড় পদক্ষেপ নিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্স (টুইটার)– সাম্প্রদায়িক উত্তেজনামূলক ও বিভ্রান্তিমূলক পোস্টের তদন্তে নেমে প্রশাসন একযোগে বন্ধ করল ১,০৯৩টি ভুয়ো অ্যাকাউন্ট। পাশাপাশি, ১১,০০০-রও বেশি বিকৃত ও ধর্মীয়ভাবে বিদ্বেষমূলক পোস্ট মুছে ফেলা হয়েছে।জানা গিয়েছে, জেলা পুলিশের সাইবার সেল এবং প্রশাসনের যৌথ উদ্যোগে এই তদন্ত ও পরিষ্কার ভাবে অভিযান চালানো হয়। প্রযুক্তি-সহায়ক অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য — বহু ভুয়ো অ্যাকাউন্ট বিদেশ ও ভারতের অন্যান্য রাজ্য থেকে পরিচালিত হচ্ছিল। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে স্থানীয় মানুষের মুখ বসিয়ে ভুয়ো বক্তব্য ও ভিডিও প্রচার করা হচ্ছিল, যা সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করছিল।উৎপল কুমার সাহা আই সি সাইবারজানান, “বর্তমান ইন্টারনেট যুগে আমরা একই সঙ্গে দুটি পৃথিবীতে বাস করছি — একটি বাস্তব, আরেকটি কৃত্রিম পৃথিবী, অর্থাৎ ইন্টারনেট জগৎ। এখানে যেমন আলোর দিক আছে, তেমনই অন্ধকারও রয়েছে। এই অন্ধকার দিকটাকেই কিছু মানুষ হিংসা ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে।তিনি আরও জানান, “এর আগেও প্রশাসনের তরফে ১১ হাজারেরও বেশি ফেসবুক পোস্ট ডিলিট করা হয়েছে এবং একাধিক আইডি বন্ধ করা হয়েছে। ইতিমধ্যেই ৪৮৬ জনকে চিহ্নিত করা হয়।কিছু লোকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কতা করা হচ্ছে কোনও তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার বা পোস্ট করবেন না, বিশেষ করে ধর্মীয় বা আবেগপ্রবণ বিষয় সংক্রান্ত পোস্ট। এগুলি হিংসা ছড়াতে পারে। এমন পোস্ট বা শেয়ার করার জন্য আপনার প্রোফাইল বন্ধ হতে পারে এবং আপনার বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে। সাইবার অপরাধ প্রতিরোধ আইন অনুযায়ী, ভুয়ো তথ্য প্রচার বা বিদ্বেষমূলক পোস্ট শেয়ার করার অপরাধে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা জরিমানা বা কারাদণ্ডের শাস্তি হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্দেশ্যমূলক মানুষের জন্য সাইবার অপরাধ।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
