মুখ্যমন্ত্রীর সফরের আগেই পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি পদ,অপসারণ
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১ ১৫ ০৩ ০৭ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৫ ০৩ ০৭
নিজস্ব সংবাদদাতা,তমলুক পূর্ব মেদিনীপুর : আগামী ১৮ জানুয়ারী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম সফরে আসার আগেই দলের জেলা সভাপতি পদ থেকে অপসারিত হলেন শিশির অধিকারী। বুধবার তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা কোর কমিটিতে ব্যাপক রদবদল ঘটানো হয়েছে। নতুন কমিটিতে দল পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হল বর্ষীয়ান নেতা এবং মন্ত্রী সৌমেন মহাপাত্রের হাতে।
তবে তৃণমূলের অভিভাবক হিসেবে নব গঠিত জেলা কোর কমিটিতে এখনও চেয়ারম্যান পদে শিশিরবাবুকেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের রাজ্য নেতৃত্বরা। সৌমেন মহাপাত্র জানান, দলনেত্রী তাঁর ওপর আস্থা রেখে সামনের নির্বাচনে দলের ভিত শক্ত করতে চেয়েছেন। শিশিরবাবু দলের অভিভাবক হিসেবে রয়েছেন। তাঁকে প্রণাম জানিয়েই জেলা সভাপতির দায়িত্ব গ্রহণ করতে চান সৌমেনবাবু। সেই সঙ্গে তাঁর বার্তা, এই মুহূর্তে সাম্প্রদায়িক সমস্ত শক্তির বিরুদ্ধে লড়াইটাই তাঁদের মূল লক্ষ্য।
ছেলে শুভেন্দু যেখানে বিজেপির মুখ সেখানে শিশিরবাবুর নেতৃত্বে তৃণমূলে লড়াইয়ের বার্তা দিয়ে সৌমেন-এর মন্তব্য, “আমাদের লড়াই একটা দলের বিরুদ্ধে। সেই দলে অনেক মুখ রয়েছে। কোনও ব্যক্তির বিরুদ্ধে তৃণমূলের লড়াই নয়। তাই শিশির অধিকারীর পরামর্শ মাথায় নিয়েই দলের সাংগঠনিক দিকটিকে এগিয়ে নিয়ে যাব” জানালেন সৌমেনবাবু।
শিশিরবাবু ছাড়াও নব গঠিত কোর কমিটি থেকে বাদ পড়েছেন অধিকারী জেলা কো-অর্ডিনেটর আনন্দময় অধিকারী এবং স্পোকসপার্সন মধুরিমা মন্ডল। এঁরা দু’জনেই শুভেন্দু’র অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই জেলা রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন। তাঁদের জায়গায় এবারের কোর কমিটিতে জায়গা পেলেন শুভেন্দু বিরোধী হিসেবে পরিচিত একাধিক মুখ। এঁরা হলেন গৌর মোহন দাস ঠাকুর, দেবপ্রসাদ মন্ডল, সেক সুপিয়ান, মামুদ হোসেন, তাপস মাইতি, কাজল বর্মণ এবং পার্থ সারথি মাইতি।
প্রসঙ্গতঃ গতকাল মঙ্গলবার দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে শিশির অধিকারীকে অপসারণ করা হয়েছিল। তখনই জল্পনা শুরু হয়েছিল জেলা সভাপতি পদ থেকেও থেকেও বাদ দেওয়া হতে পারে।
তৃণমূলের কো-অর্ডিনেটর অখিল গিরি জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার জন্য শিশিরবাবু বেশ কিছুদিন দলের কাজকর্ম করছেন না। তাই জেলা সভাপতি পদে বদল আনার জন্য দলের ওপর তলায় জানানো হয়েছে বলেও দাবী করেছিলেন তিনি।
আজ নতুন কমিটি থেকে শিশিরবাবুকে সভাপতি পদ থেকে সরানো হলেও চেয়ারম্যানের পদে এখনও সেই সিনিয়র অধিকারীতেই ভরসা রাখছে দল। এই প্রসঙ্গে অখিলবাবুর যুক্তি, দলের নেতৃত্বরা অনেক ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন। এবার নতুন চেয়ারম্যান দলের যাবতীয় বিষয়ে বক্তব্য জানাবেন বলেই দাবী রামনগরের বিধায়কের।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
