ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মিনারভাতে সুযোগ পেলেন কাছাড়ের ৫ ফুটবলার

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১ ১৫ ০৩ ৫৮   আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৫ ০৩ ৫৮

২০৩৪ সালের বিশ্বকাপকে সামনে রেখে প্রতিভার সন্ধানে নেমেছে মিনারভা ফুটবল অ্যাকাডেমি। উত্তর পূর্ব ভারত থেকে খেলোয়াড় বাছাই করার জন্য তাঁদের একটি দল এই অঞ্চলে অবস্থান করছেন। শনিবার তিন সদস্যের একটি দল এসেছেন শিলচরে। শিলচর ফুটবল অ্যাকাডেমির মাঠে সারাদিন ধরে চলে বাছাই প্রক্রিয়া। শিলচর ও তার আশপাশ এলাকা থেকে ৮৪ জন খেলোয়াড় অংশ নেয় এতে। এই ৮৪ জন খেলোয়াড় থেকে তাঁরা ৫ জনকে বাছাই করে নিয়েছেন। সাতজনকে রেখেছেন ওয়েটিং লিস্টে।মিনারভা ফুটবল অ্যাকাডেমিতে রয়েছেন আটজন কোচ। এরমধ্যে তিন কোচ অর্পণ চন্দ, নরেন্দ্র সিং ভাণ্ডারী ও হৃদয়রঞ্জন দাস এসেছেন শিলচরে। এখানে আসার আগে তাঁরা অরুণাচল প্রদেশ সহ আসামের বিভিন্ন জায়গায় ট্যালেন্ট হান্ট শিবির করেন। সেসব শিবির থেকে খেলোয়াড়ও বাছাই করেন তাঁরা। শিলচরে শিবির করার কোনও পরিকল্পনা তাঁদের ছিল না। এখানে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, সেটা তাঁদের কল্পনার বাইরে ছিল। শিলচর ফুটবল অ্যাকাডেমির কর্মকর্তাদের অনুরোধে শিলচরে শিবির করার সিদ্ধান্ত নেয় মিনারভা।

অনূর্ধ্ব ৬ থেকে অনূর্ধ্ব ১০ পর্যন্ত কয়েকটি ক্যাটাগরিতে খেলোয়াড় বাছাই করা হয়। এতে অংশ নেয় যে ৮৪ জন, তাদের মধ্যে আমড়াঘাটের কৃষ্ণপুর থেকে ২৯ জন, নাগাখাল ১২, বদরপুর ৪ , সিঙ্গেরবন্দ ৫ , শিলচর ফুটবল অ্যাকাডেমি ১৩, কুম্ভা ৩, জালালপুর ১ , শিলচর ফুটবল অ্যাকাডেমি ছাড়াও শিলচরের ১১, চলিতাকান্দি ৩, ডলু ৩ এবং চেংকুড়ি থেকে ৪ জন খেলোয়াড় অংশ নেয়। তাদের মধ্যে মিনারভায় সুযোগ পায় রিজি থাইসং (অনূর্ধ্ব ৬) , লংতাম পোহলং (অনূর্ধ্ব ৭), রায়মন্দ পোহলং (অনূর্ধ্ব ৮), ভিকি সিন্দাই (অনূর্ধ্ব ৯) এবং রোহণ আহমেদ বড়ভুইয়া (অনূর্ধ্ব ৯)। এই পাঁচজনের মধ্যে প্রথম চারজন কৃষ্ণপুরের। শেষের জন এসেছেন জাতিঙ্গা থেকে। বার্থ সার্টিফিকেট , আধার কার্ড কিংবা শেষ দুই বছরের মার্কশিট , চার কপি পাসপোর্ট সাইজ ছবি, আরটিপিসিআর টেস্ট (কোভিড) রিপোর্ট নিয়ে আগামী ৭ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে মিনারভায় রিপোর্ট করতে হবে।শিবির সম্পর্কে নিজের অভিমত জানাতে গিয়ে কোচ অর্পণ চন্দ বলেন, ‘ মিনারভায় আটজন কোচ রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলার। সবাই মিলে খেলোয়াড় গড়ার চেষ্টা করছি। এখানে প্রচুর প্রতিভা রয়েছে। এখানে এত প্রতিভা রয়েছে , তা আগে ভাবতে পারিনি। আসলে এখানে আমাদের কোনও প্রোগ্রাম ছিল না। অ্যাকাডেমির কর্তাদের অনুরোধে এখানে শেষ মুহূর্তে পরিকল্পনা করা হয়। এসে ভালো লাগল’।

অ্যাকাডেমির মাঠে তিন কোচকে সহায়তা করেন থানজিক রংমাই, বাবু সিং, জয়কুমার সিং। অ্যাকাডেমির সভাপতি শিবব্রত দত্ত, সচিব শ্যামল দাস, অ্যাকাডেমির বরিষ্ঠ কর্মকর্তা শিথিল ধর, মৃণালকান্তি রায়, রতন সিংরা সারাদিন মাঠে ছিলেন। ছিলেন বাচ্চু দাস, গণেশ ভদ্রের মতো ব্যক্তিরাও।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর