মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬ ১০ ১০ ৫৯ আপডেট: ৯ আগস্ট ২০২৬ ১০ ১০ ৫৯
ফরাক্কার মহাদেবনগর পঞ্চায়েতে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, পাল্টা মানহানি মামলার হুঁশিয়ারি প্রধানের
সফিকুল ইসলাম,ফরাক্কা:মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতে কোটি কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ তীব্র হচ্ছে। পঞ্চায়েতের বিরুদ্ধে বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। এর পাল্টা জবাব দিতে সাংবাদিক সম্মেলন করলেন মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেকসোনা বিবি এবং তাঁর প্রতিনিধি আব্দুল বারিক শেখ। কংগ্রেসের সমস্ত অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে, অভিযোগ প্রমাণিত না হলে সংশ্লিষ্ট কংগ্রেস সদস্য ও নেতাদের বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
শনিবার মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতে প্রধান পক্ষের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানের সমর্থনে থাকা মোট ১৬ জন গ্রাম পঞ্চায়েত সদস্য। তাঁদের দাবি, অনাস্থা প্রস্তাব আনার মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় রাজনৈতিক উদ্দেশ্যেই পঞ্চায়েতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দুর্নীতির অভিযোগ সামনে আনা হচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবার সাংবাদিক সম্মেলন করে মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছিলেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ও নেতৃবৃন্দ। তাঁদের অভিযোগ, ড্রেন নির্মাণ, গার্ডওয়াল তৈরি, নলকূপ বসানো, রাস্তা নির্মাণ-সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ভুয়ো বিল দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। কংগ্রেসের দাবি, দুর্নীতির পরিমাণ ৭ কোটি টাকারও বেশি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ব্লক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলেও দাবি তাঁদের।
যদিও কংগ্রেসের এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করেছে প্রধান পক্ষ। সাংবাদিক সম্মেলনে তাঁদের দাবি, ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন খাতে মোট ২ কোটি ৭৫ লক্ষ ৭৮ হাজার ৪২৩ টাকা বরাদ্দ হয়েছে। পাশাপাশি পঞ্চায়েতের উদ্বোধনী স্থিতি হিসেবে ছিল ৭১ লক্ষ ২৯ হাজার ৮৭১ টাকা। এছাড়াও অন্য একটি তহবিলে প্রায় ১ কোটি টাকা ছিল বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে ২০২৩ সাল থেকে পঞ্চায়েতের হাতে প্রায় সাড়ে চার কোটি টাকার মতো অর্থ এসেছে বলে জানিয়েছে প্রধান পক্ষ।
প্রধান পক্ষের প্রশ্ন, পঞ্চায়েতের হাতে মোট অর্থের পরিমাণই যেখানে প্রায় সাড়ে চার কোটি টাকা, সেখানে কীভাবে ৭ কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে? তাঁদের দাবি, কংগ্রেসের আনা অভিযোগের সঙ্গে বাস্তব তথ্যের কোনও সামঞ্জস্য নেই এবং অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন।
মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ২৬ জন। প্রধান পক্ষের দাবি অনুযায়ী, বর্তমানে ১০ জন তৃণমূল কংগ্রেস এবং ৬ জন কংগ্রেস সদস্য প্রধানের পক্ষে রয়েছেন। বাকি ১০ জন সদস্যের অবস্থান ঘিরেই পঞ্চায়েতে তৈরি হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।
প্রধান রেকসোনা বিবি ও তাঁর প্রতিনিধি আব্দুল বারিক শেখের বক্তব্য, দুর্নীতির অভিযোগ করা হলে তা প্রমাণ করতে হবে। যথাযথ প্রমাণ ছাড়া মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে পঞ্চায়েত এবং জনপ্রতিনিধিদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত না হলে সংশ্লিষ্ট কংগ্রেস সদস্য ও নেতাদের বিরুদ্ধে মানহানি মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
ঘটনাকে কেন্দ্র করে মহাদেবনগর পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মাঝে প্রশাসনিক তদন্তে প্রকৃত তথ্য কীভাবে সামনে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- কবিতা - একটা তুমি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
