ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ব্রিটিশ আমলের বাংলা-বিহার সংযোগকারী রাস্তার শুভ উদ্বোধন,

হক নাসরিন বানু

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০ ১৮ ০৬ ৩৯   আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১৮ ০৬ ৩৯

ব্রিটিশ আমলের বাংলা-বিহার সংযোগকারী রাস্তার শুভ উদ্বোধন, এলাকায় খুশি
, মালদা: ব্রিটিশ আমল থেকে ভগ্নঅবস্থায় পড়েছিল বাংলা-বিহার সংযোগকারী প্রায় এক কিলোমিটার রাস্তা। এলাকার নেতাদের বলেও কোন কাজ হয়নি। এলাকার লোকেরা ভালো রাস্তা পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতান নগর জিপির সুলতান নগর মোড় থেকে ডহরা মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তার শুভ উদ্বোধন হল সোমবার। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতান নগর জিপির প্রধান ওয়াহেদা খাতুন, উপপ্রধান ওয়াইদুর রহমান অরফে গুড্ডু,মালদা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বুলবুল খান সহ এলাকার স্থানীয় নেতৃত্ব ও দুই গ্রামের প্রায় পাঁচ শতাধিক লোক।
স্থানীয় মুকলেসুর রহমান, হায়দার খান, সেখ মাসুম, তাজামুল হক, আব্দুল বাসিররা জানান, ব্রিটিশ আমল থেকে বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তা। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমত জল। জলকাঁদাতে মানুষ পারাপার করে যাতাযাত করত।স্কুলের ছাত্র ছাত্রীরা তাদের স্কুলে যেতে খুবই অসুবিধা হয় একটু বৃষ্টি হলে সাইকেল কিংবা মোটরসাইকেল নিয়ে পারাপার হওয়া যায়না ।বাসিন্দাদের অভিযোগ থাকলেও কোন সুরাহা হয় না। নেতা আসে নেতা যায় সাধারণ মানুষের কথা ভুলে যায়। এবারে তার বিপরীত হলো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গ্রাম পঞ্চায়েতের ৬৮ লক্ষ টাকা বরাদ্দে এই রাস্তার কাজের শুভ উদ্বোধনে সাধারণ মানুষ খুবই খুশি। 
সুলতান নগর জিপির প্রধান ওয়াহেদা খাতুন জানান, পঞ্চায়েতের ৬৮ লক্ষ্য টাকা বরাদ্দে এই রাস্তার শুভ উদ্বোধন হল। এই রাস্তা দিয়ে দৈনিক ৩ হাজার লোক বাংলা-বিহারে যাতায়াত করে।
মালদা জেলার তৃণমূল কংগ্রেসের যুব সহ-সভাপতি বুলবুল খান জানান, এই রাস্তা ধারেই এলাকার মানুষদেরকে উপস্বাস্থ্য কেন্দ্র, ব্লক প্রকৃতি সরকারি অফিসে যেতে হয়। ছাত্র-ছাত্রীদের কে জলকাদা মারিয়া স্কুল যেতে হতো। রাস্তা নির্মাণে এলাকার সকলেই খুশি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর